Loksabha Vote 2024: বুথের মধ্যে ভুয়ো এজেন্টকে কলার ধরে বের করলেন সেলিম, তুমুল উত্তেজনা গোপীনাথপুরে
তৃতীয়দফার ভোটের শুরুতেই উত্তেজনা মুর্শিদাবাদের গোপীনাথপুরে। বুথের ভেতরে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। সিপিএম এজেন্টের কাগজ কেড়ে নিয়ে অন্য এজেন্টকে বুথের ভেতর বসানো হয়েছিল বলে অভিযোগ।
এজেন্টকে না দেখতে পেয়ে অপরিচিত এজেন্টকে দেখে প্রশ্ন করেন প্রার্থী। তারপরেই উত্তেজনা ছড়ায়। বুথের ভেতর থেকে কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন মহম্মদ সেলিম। এই নিয়ে বুথের ভেতরে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। তারপরেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় ভুয়ো এজেন্টকে।

সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক বুথে সিপিএম এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন মহম্মদ সেলিম। একাধিক বুথে তিনি গিয়ে সিপিএম এজেন্টদের বসান তিনি। বেলা গড়াতেই গোপীনাথপুরে বুথে সিপিএম এজেন্টের কাগজ কেড়ে নিয়ে তৃণমূল কংগ্রেস এজেন্ট বসায় বলে অভিযোগ। খবর পেয়ে সিপিএম প্রার্থী সেখানে যান এবং গোপীনাথপুরের সেই বুথে গিয়ে ভুয়ো এজেন্ট ধরে তাঁকে কলার ধরে বুথ থেকে বের করেন।
মহম্মদ সেলিম অভিযোগ করেছেন গোপীনাথপুরে ভুয়ো এজেন্টকে ধরলেও পুলিশ তাঁকে গ্রেফতার করছে না। ভুয়ো এজেন্টকে বুথ থেকে বের করে দলের এজেন্টকে বসায়। এদিকে মহম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁকে গ্রামে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মহম্মদ সেলিম অভিযোগ করেছেন গ্রামবাসীদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না তাঁদের ভোটের স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে।
মহম্মদ সেলিম অভিযোগ করেছেন এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা হিটলার এবং তাঁর দলবল গ্রামের মহিলাদের ভয় দেখাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের সঙ্গে এই নিয়ে তুমুল বচসা তৈরি হয়। শেষে পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মহম্মদ সেলিম অভিযোগ করেছেন লোচনপুরে সিপিএম এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications