গতবার প্রার্থী দিলেও এবার পর্যুদস্ত তৃণমূল! নদিয়ায় সমবায় নির্বাচনে সব আসনে জয় বামেদের

নদিয়াই একমাত্র জেলা, যেখানে রাজ্যের একটি মাত্র পুরসভায় জয় পেয়েছিল সিপিআইএম নেতৃত্বাধীন বামেরা। সেই নদিয়া জেলাতেই সমবায় নির্বাচনে সব আসনে জয় পেল বামেরা। বিস্তারিত বলতে গেলে তেহট্টের চাঁদের ঘাট সমবায় নির্বাচনে কোনও আসনেই

নদিয়াই একমাত্র জেলা, যেখানে রাজ্যের একটি মাত্র পুরসভায় জয় পেয়েছিল সিপিআইএম নেতৃত্বাধীন বামেরা। সেই নদিয়া জেলাতেই সমবায় নির্বাচনে সব আসনে জয় পেল বামেরা। বিস্তারিত বলতে গেলে তেহট্টের চাঁদের ঘাট সমবায় নির্বাচনে কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি কেউই। এদিন জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

 আগেরবার প্রার্থী দিলেও এবার প্রার্থী দিতে পারেনি তৃণমূল

আগেরবার প্রার্থী দিলেও এবার প্রার্থী দিতে পারেনি তৃণমূল

আগেরবার এই সমবায় সমিচির নির্বাচনে তৃণমূল সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। তবে জয়লাভ করেছিল মাত্র ছটি আসনে। তৃণমূল সূত্রে খবর, গোষ্ঠী কোন্দলের কারণেও এবার শাসকদল সেখানে প্রার্থী দিতে পারেনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, এবার তারা ভাল জায়গায় থাকলেও তৃণমূলের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি সিপিআইএমের সঙ্গে যোগসাজসে এই পরিস্থিতি তৈরি করেছেন। যা নিয়ে দলের নিচের তলায় ক্ষোভ রয়েছে বিস্তর।

ভোট ফিরছে তাদের দিকে, দাবি সিপিআইএম-এর

ভোট ফিরছে তাদের দিকে, দাবি সিপিআইএম-এর

স্থানীয় সিপিআইএম নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, এই সমবায় সমিতির নির্বাচন থেকেই প্রমাণিত মানুষ সিপিআইএম-এর দিকে ফিরছে। সিপিআইএম এখানে ৪৯ টি আসনের সবকটিতেই জয়লাভ করেছে। যা নিয়ে সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে, স্থানীয় সিপিআইএম নেতৃত্বের তরফে। তৃণমূল ও বিজেপির রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের জয় বলেও মন্তব্য করা হয়েছে বামেদের তরফে। প্রসঙ্গত এই সমবায় সমিতিতে সদস্য সংখ্যা প্রায় ১৩০০।

ঘোষণা ছিল সময়ের অপেক্ষা

ঘোষণা ছিল সময়ের অপেক্ষা

উল্লেখ করা প্রয়োজন, গত ডিসেম্বরেই এই সমবায় সমিতির ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। গত ২৫ ডিসেম্বরই ঠিক হয়ে যায় সমবায় সমিতির সবকটি আসনেই জিততে চলেছে সিপিআইএম। ১৫ জানুয়ারি ছিল নির্বাচনের দিন। সেদিনই ফলাফল ঘোষণা করে বামেদের সবপ্রার্থীকেই জয়ী ঘোষণা করা হয়। তবে বামেদের এই জয়কে গুরুত্ব দিতে নারাজ শাসক তৃণমূল এবং একমাত্র স্বীকৃত বিরোধী বিজেপি।
গত মার্চে নদিয়ারই তাহেরপুরে পুরসভা দখল করে সিপিআইএম। সেখানে ১৩ টি আসনের মধ্যে ৮ টিতে জয় পায় বামেরা। ৫ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপির আধিপত্য দেখা গিয়েছে। পিছিয়ে পড়েছিল বামেরা। যা বজায় ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনেও।

বাম-কংগ্রেসের প্রগতিশীল জোট জয় পেয়েছিল পূর্ব মেদিনীপুরে

বাম-কংগ্রেসের প্রগতিশীল জোট জয় পেয়েছিল পূর্ব মেদিনীপুরে

এর আগে বাম-কংগ্রেসের প্রগতিশীল জোট জয় পেয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সাগরবাড় সমবায় সমিতির নির্বাচনে। সেখানে ৪৩ টির মধ্যে ৩৮ টি আসনে জয় পায় প্রগতিশীল জোট। তৃণমূল ৪ ও বিজেপি একটি আসন পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+