জেলা পরিষদের সভাপতির পদ ছাড়লেন কংগ্রেস নেতা, তৃণমূল জেলা-সভাপতির দাবিতে জল্পনা
জেলা পরিষদের সভাপতির পদ ছাড়লেন কংগ্রেস নেতা, তৃণমূল জেলা-সভাপতির দাবিতে জল্পনা
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস (congress) নেতা মোফারফ হোসেন (mosharaf hossain)। ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অধীর চৌধুরী (adhir chowdhury) তাঁকে নওদা থেকে প্রার্থীও করেছিলেন। কিন্তু তিনি পরাজিত হন।

তৃণমূলের হুঁশিয়ারি
এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২ টি আসনের মধ্যে ২০ টিতে নির্বাচন হয়েছিল। তার মধ্যে তৃণমূল একাই ১৮ টি আসন পায়। সেই সময়ই মোশারফ হোসেনের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বুধবার বলেছিলেন, ২৪ মে মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। পাশাপাশি যাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। পাশাপাশি তিনি দাবি করেছিলেন অনেকেই তৃণমূলে ফিরতে চাইছেন। তবে কাদের দলে ফেরত নেওয়া হবে, তা দলীয় বৈঠকে স্থির করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

অধীর-শুভেন্দু-অধীরে শরণ
মোশারফ হোসেন মুর্শিদাবাদে কংগ্রেসী রাজনীতি প্রবেশ করেন অধীর চৌধুরীর হাত ধরে। দীর্ঘদিন তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পরে যে সময় শুভেন্দু অধিকারীকে তৃণমূলের তরফে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়, সেই সময় তিনি তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত ভোটে জেতার পরে তাঁকে জেলাপরিষদের সভাপতির পদ দেয় তৃণমূল।

শুভেন্দু বিজেপিতে যেতেই মধু কংগ্রেসে
ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। সেই সময়ই জেলা রাজনীতিতে তৃণমূলের মধ্যে কোণঠাসা হয়ে পড়তে থাকেন মোশারফ হোসেন। গত ফেব্রুয়ারি তৃণমূল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। যদিও জেলা পরিষদের সভাধিপতির পদে থেকে গিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তিনি কংগ্রেসে যোগ দেন এবং নওদা থেকে তাঁকে কংগ্রেস প্রার্থী করেন অধীর চৌধুরী।

অনাস্থার আগেই ইস্তফা
বুধবার জেলা কংগ্রেস সভাপতি অনাস্থার হুঁশিয়ারি দেওয়ার পরেই জেলা পরিষদের সভাধিপতির পদে ইস্তফা দেন মোশারফ হোসেন। এরপরেই তিনি বলেন, জনতার রায় তিনি মাথা পেতে নিয়েছেন। জেলায় কংগ্রেস রাজনৈতিক জমি হারিয়েছে। সেই পরিস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতির পদ ধরে রাখা উচিত নয় বলেই মনে করছেন তিনি। সেই কারণে বুধবারই তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।

ফের শূন্য থেকে শুরু
তিনি কি ফের তৃণমূলে যোগ দেবেন, প্রশ্নের উত্তরে মোশারফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি যেখানে আছেন, সেখানেই থাকবেন। শূন্য থেকে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications