Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বায়রন বিদায়ে কংগ্রেস ফের ‘শূন্যে’ নামল পশ্চিমবঙ্গ বিধানসভায়, নাকি অন্য অঙ্ক

সাগরদিঘি উপনির্বাচনের জয়ে বিধানসভায় খরা কাটিয়েছিল কংগ্রেস। ঘুচিয়েছিল 'শূন্যে'র তকমা। বাম-কগ্রেস জোটও অক্সিজেন পেয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আগে। কিন্তু তিন মাস যেতে না যেতেই সব আশার আলো নিভে গেল। অন্ধকার হয়ে হয়ে গেল সাগরদিঘি মডেলের ভবিষ্যৎ।

একুশের নির্বাচনে কংগ্রেস জয় পায়নি, জিততে পারেনি বামেরাও। স্বাধীনতা পরবর্তী বিধানসভায় এই প্রথম কংগ্রেস বা বামফ্রন্টের কোনো প্রতিনিধি ছিল না। তৃণমূল ও বিজেপি বাদে একমাত্র বিধায়ক ছিল আইএসএফের। আর সাগরদিঘি উপনির্বাচনে জিতে কংগ্রেস শূন্যের গেরো থেকে বেরোতে সমর্থ হয়।

বায়রন বিদায়ে কংগ্রেস ফের ‘শূন্যে’ নামল পশ্চিমবঙ্গ বিধানসভায়

কংগ্রেসের একমাত্র বিধায়ক হিসেবে বিধানসভা পা রাখেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের পর অধীর চৌধুরী বুক ফুলিয়ে বলেছিলেন, দিদি, তোমারে বধিবে যে মুর্শিদাবাদে বাড়িছে সে। আসলে সাগরদিঘি বাম আমলে চিরকাল ছিল বামেদের দখলে। তারপর তিনবার নির্বাচন জিতেছিল তৃণমূল।

এবার তৃণমূল জমানায় সেই তৃণমূলকে হারিয়েই সাগরদিঘি উপনির্বাচন জেতে কংগ্রেস। ফলে এই নির্বাচন জিতে শূন্যের গেরো কাটানোর থেকেও বিশ্বাস অর্জন করতে সমর্থ হয় মানুষের। সেইসঙ্গে তৃণমূলকে তাঁরা সিঁদুরে মেঘ দেখিয়ে দিতে সমর্থ হয়েছিল। আর সেই অশনি সংকেট পেয়েই তৃণমূল মরিয়া হয়ে উঠেছিল সাগরদিঘি পুনরায় দখল করতে।

এখন কংগ্রেসের একমাত্র বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেও তিনি তৃণমূল যোগদান করায় এখন তৃণমূল বিধায়ক হিসেবেই গণ্য হবেন, নাকি কংগ্রেসের বিধায়কই থাকবেন, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। যেহেতু তিনি কংগ্রেসের একমাত্র বিধায়ক, দলত্যাগ বিরোধী আইন তাঁর বিরুদ্ধ কার্যকর হবে না।

বায়রন বিদায়ে কংগ্রেস ফের ‘শূন্যে’ নামল পশ্চিমবঙ্গ বিধানসভায়

যেমন বিজেপি বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করেও তৃণমূলের বিধায়ক হতে পারেননি, তাঁরা বিজেপির বিধায়কই রয়ে গিয়েছেন, তেমনই কংগ্রেসের বায়রন বিশ্বাসও কি কংগ্রেসের বিধায়ক থাকবেন বিধানসভায়, তিনি বিধানসভা বাইরে থাকবেন তৃণমূল নেতা?

বায়রন বিশ্বাস যেখানে যে ভূমিকায় থাকুন না কেন, সাগরদিঘিতে কিন্তু তৃণমূল যা হারিয়েছে তা ফিরে পাওয়া কঠিন। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের জয় শুধু রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়নি, তৃণমূলের সংখ্যালঘু ভোটও ঘুরে যায়। ফলে বাযরন বিশ্বাসকে দলে নিলেই সাগরদিঘির ভোটব্যাঙ্ক তারা ফিরে পান কি না, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত।

বায়রন বিদায়ে কংগ্রেস ফের ‘শূন্যে’ নামল পশ্চিমবঙ্গ বিধানসভায়

সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর সাগরদিঘি মডেল প্রয়োগ হবে বাংলায়। তৃণমূলকে যে হারানো যায়, তা দেখিয়ে দিয়েছে সাগরদিঘি। সেই সাগরদিঘি মডেলই বাংলায় তৃণমূলকে বিপাক ফেলতে পারে। মানুষের ভোটে নির্বাচনে জয়, আর দল ভাঙিয়ে বিধায়কে যোগদান করানো কিন্তু এক বিষয় নয়!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+