বিসর্জনে মাইক বাজানো বন্ধ করতে বলায় মার! ঘটনাস্থলেই মৃত্যু যুবকের
বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বচসা। যার জেরে প্রাণ গেল এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার আরবেতিয়া গ্রামে। মৃত ওই যুবকের নাম বাবুসোনা ওরফে সুকুমার সাঁতরা (৩৫)।
বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বচসা। যার জেরে প্রাণ গেল এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার আরবেতিয়া গ্রামে। মৃত ওই যুবকের নাম বাবুসোনা ওরফে সুকুমার সাঁতরা (৩৫)।

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতেই ঘটনাস্থল থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আরবেতাই গ্রামের একটি পুজো কমিটির সদস্যরা তাদের প্রতিমা বিসর্জনে যাচ্ছিলেন মাইক বাজিয়ে। বিসর্জন শেষে বাড়ি ফেরার সময় এলাকার বাসিন্দা ষষ্ঠী সাঁতরা নামক এক যুবকের মোবাইলটি হারিয়ে যায়।
অভিযোগ, মোবাইলটি খুঁজে পেতে ওই যুবক সাময়িকভাবে মাইক বন্ধের আবেদন জানায়। কিন্তু অভিযুক্তরা তাদের আবেদনে সারা না দিয়ে উল্টে ষষ্ঠী সাঁতরাকে মারধর শুরু করে বলে অভিযোগ। ষষ্ঠীকে মারধর করতে দেখে বাবুসোনা সহ পরিবারের লোকজন ছুটে আসে তাকে বাঁচাতে। অভিযোগ অভিযুক্তরা ষষ্ঠীকে ছেড়ে বাবুসোনাকে লাঠি সহ বিভিন্নভাবে মারধর শুরু করে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বাবুসোনা ওরফে সুকুমার সাঁতরা। তারপর স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার অন্যান্য বাসিন্দারা গুরুতর যখন বাবুসোনাকে উদ্ধার করে। এবং স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ।
ঘটনাস্থল থেকেই এক অভিযুক্তকে প্রাথমিকভাবে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাবুসোনা সাঁতরার পরিবারের পক্ষ থেকে নাকাশিপাড়া থানায় মূল অভিযুক্ত পঞ্চম সাঁতরা, রাজু সাঁতরা,সঞ্জিত সাঁতরা,গোষ্ঠ সাঁতরা ও কেষ্ট সাঁতরার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications