Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে সিআইডির হাতে ধৃত প্রাক্তন স্কুল পরিদর্শক, নজরে আরও অনেকে
Recruitment Scam In West Bengal: চাকরি নিয়োগ দুর্নীতির কান্ডে বড়সড় সাফল্য গোয়েন্দাদের। সিআইডির হাতে গ্রেফতার জঙ্গিপুর মহকুমা প্রাক্তন অবর বিদ্যালয় পরিদর্শক। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে যখন উত্তাল সেই সময় আরও একতি স্কুলের কেলেঙ্কারি সামনে আসে।
মুর্শিদাবাদ জেলার সুতির গোঠা এ আর রহমান হাইস্কুলে নথি জাল করে শিক্ষক অনিমেষ তিওয়ারীকে নিয়োগ করা হয়। আর সেই ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার জঙ্গিপুরের প্রাক্তন এআই অফ স্কুল সুশীল কুমার বর্মন। তাকে সিআইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছেন। আগেই গ্রেফতার হন সিআইডির হাতে জেলা প্রাক্তন অবর বিদ্যালয় পরিদর্শক থেকে দফতরের বেশ কয়েকজন কর্মী।

এমনকি ঘটনায় পরে গ্রেফতার হন বাবা ও ছেলে। এবার এই কান্ডে গ্রেফতার হলেন প্রাক্তন মহকুমা অবর বিদ্যালয় পরিদর্শক । বহরমপুর আদালতে সিআইডির পক্ষ থেকে সোমবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় আদালতের কাছে।
যদিও প্রাক্তন মহকুমা অবর বিদ্যালয় পরিদর্শক জানান, আমি নির্দোষ। জেরক্স কপি পেয়ে ছিলাম আমি। আমি এই ব্যাপারে কিছু জানি না। তবে যতবার আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ততবার আমি গিয়েছি।
অন্যদিকে আইনজীবী আবু বাক্কার সিদ্দিকি জানান, শিক্ষা দুর্নীতির মামলায় আগে পাঁচজনকে গ্রেফতার করা হলে তারা বর্তমানে জামিনে আছে। একজন প্রধান শিক্ষক তিনিও গ্রেফতার আছেন। জাল নথি ব্যবহার করে প্রধান শিক্ষক তাঁর ছেলেকে চাকরি করাচ্ছিলেন বলে অভিযোগ। আর এই গোটা ঘটনার তদন্ত করছে সিআইডি।












Click it and Unblock the Notifications