Adhir Chowdhury: অধীর চৌধুরীর প্রচারে গো ব্যাক স্লোগান, মেজাজ হারালেন প্রদেশ কংগ্রেস সভাপতি
প্রচারে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে শুনতে হল গো ব্যাক স্লোগান। তাঁর প্রচার মিছিলের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং কংগ্রেস কর্মী সমর্থকরা।
এই অস্থিরতার মধ্যে পড়ে মেজাজা হারান অধীর চৌধুরীও। পোড় খাওয়া একজন রাজনৈতিক নেতার এভাবে মেজাজ হারানোর ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও পরে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, মদ খেয়ে মাতলামো করছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল না তারা।

বহরমপুরকে অধীর চৌধুরীর গড় বলা হয়ে থাকে। সেখানে বাইরের কোনও রাজনৈতিক দলের দাঁত ফোঁটানোর ক্ষমতা নেই। এই কেন্দ্র কেবল মাত্র অধীর চৌধুরীর জন্য বলেই দাবি করে থাকেন কংগ্রেস নেতা কর্মীরা। বছরের পর বছর ধরে গড় ধরে রেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই তাঁর গড়েই তাঁকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে ঘটনাটা অস্বাভাবিক বলেই মনে হয়েছে রাজনৈতিক মহলে।
শুধু গোব্যাক স্লোগানই দেওয়া হয়নি। রীতিমতো রাস্তায় বসে পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের সরাতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মীরাও। পুরো ঘটনাতেই বেশ মেজাজ হারিয়ে ফেলেছেন অধীর চৌধুরীও। এই ঘটনা বেশ জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে। কারণ এতোদিনের পোড় খাওয়া রাজনীতিক নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়ছেন তার পরে আবার তিনি মেজাজও হারিয়ে ফেলছেন। প্রশ্ন উঠকে শুরু করেছে তাহলে কি তিনি সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন।
কংগ্রেসকি বহরমুরে কড়া টক্করের মুখে দাঁড়াতে চলেছে। যদিও পরে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা মত্ত অবস্থায় ছিলেন। তাঁরা সুস্থ ছিলেন না। সেকারণেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য বহরমপুর কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ক্রিকেট তারকা ইয়িুসুফ পাঠানকে। ইতিমধ্যেই তিনি সেখানে প্রচার শুরু করে দিয়েছেন।
এবার একক ভাবে লড়াই করছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে সামিল না হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তাতে হয়তো চাপে রয়েছে কংগ্রেস। বামেদের সঙ্গে জোট না হওয়াটাও বেশ চাপের বলে মনে করছে রাজনৈতিক মহল। গোটা দেশেই কংগ্রেসের অস্তিত্ব এখন সংকটে। রাজ্যেও কংগ্রেসের অবস্থা খুব একটা ভাল নয়। সেকারণেই কি বিক্ষোভের মুখে পড়তে হল প্রদেশ কংগ্রেস সভাপতিকে।












Click it and Unblock the Notifications