বাংলায় বিজেপির দুই চোখ! মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে মুর্শিদাবাদের খড়গ্রামে মমতার মুখে 'অটলজি'র কথা

আয়নায় নিজের মুখ দেখুন তারপর বলুন তৃণমূল চোর। একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করেছে একটা প্রমাণ দিন। মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের খড়গ্রামে দলের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে হওয়া সভায় এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। তিনি বলেন, ছাব্বিশ হাজারের চাকরি খেয়ে উল্লাস করছে। সেখানে গদ্দার নেতা বলছে বোমা ফাটাবে। নিজের টাকা বাঁচাতে সে (শুভেন্দু) বিজেপিতে গিয়েছে বলে এদিন ফের একবার দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

mamata banerjee

দু-একটা ভুল
এসএসসির নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রায় ২৬ হাজারজনের নিয়োগ বাতিল করেছে। এঁদের মধ্যে প্রায় ৫৩০০জনের নিয়োগ অনিয়ম স্বীকার করে নিলেও এসএসসি এব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি বলেও জানিয়েছে হাইকোর্টে। এদিন য়গত সোমবার ২২ এপ্রিল হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, দু-একটা ভুল থাকলে শুধরে নেবো। তাই বলে সবার চাকরি খেয়ে নেবে? তিনি ব্যাপারে বলতে গিয়ে মধ্যপ্রদেশে ব্যাপম দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, যেই সেখানে তদন্তে গিয়েছে, তাঁকে খুন করা হয়েছে।
তিনি নাম না করে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, চোখ দেখে আতঙ্ক হচ্ছে, কখন না কামড়ে দেয়!

এনআরসি/সিএএ
মুসলিম প্রধান মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রচারে মুখ্যমন্ত্রী মুখে উঠে এসেছে এনআরসি ও সিএএর কথা। তিনি বলেছেন, গায়ের জোরে এনআরসি করতে গিয়েছিল, কিন্তু তিনি তা করতে দেননি। সিএএ করতে গিয়েছিল, তিনি বাধা দিয়েছে। এরপর বিজেপি তাদের ইস্তেহারে অভিন্ন দেওয়ানি আইনের প্রসঙ্গ রেখেছে।

বিজেপির দুই চোখ
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার সিপিআইএম এবং কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বিজেপির সঙ্গে যোগসাজসের অভিযোগ করেন। তিনি বলেন, রাজ্যে বিজেপির দুই চোখ। সিপিআইএম এবং কংগ্রেস। তৃণমূলের পাকা আসনে জল ঢালতে মুর্শিদাবাদে মহঃ সেলিম এবং রায়গঞ্জে আলি ইমরান রামজকে প্রার্থী করা হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি সভায় আসা সাধারণ মানুষের কাছে বিজেপি বিরোধী ভোট যাতে না ভাগ হয়, তার জন্য আবেদন করে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন করেছেন।

কেন তৃণমূলকে ভোট?
তিনি বলেন, যদি বিজেপিকে হারাতে চান, একশো দিনের কাজ চান, বংলার বাড়ি চান, রাস্তাঘাট চান, তাহলে তৃণমূলকেই ভোট দিতে হবে। তৃণমূলই বাংলাকে আগলে রাখবে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেন, মা-বোনেরা কি সিপিআইএমের অত্যাচারে কথা ভুলে গিয়েছেন? সঙ্গে তিনি বলেন, সিপিএমের সময়ে মাথা থেকে পা পর্যন্ত তাঁকে আঘাত করা হয়েছিল। তারপরেও তিনি জিন্দা লাশের মতো বেঁচে রয়েছেন।

অটলজি ভাল মানুষ ছিলেন
কংগ্রেস-সিপিআইএম বারে বারে অভিযোগ করে, রাজ্যে বিজেপিকে ঢেকে নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস। অটলবিহারী বাজপেয়ীর সময় বিজেপির সঙ্গে সমঝোতার পাশাপাশি সেই মন্ত্রিসভাতেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অটলজি ভাল মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু বলেননি। কিন্তু তাঁকেও হারতে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+