বিধায়কের বাড়ির পুকুর উথাল পাথাল করে খোঁজ, অবশেষে CBI-র হাতে এলো কি সেই বস্তু?

তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে একটি মোবাইল ফোন উদ্ধার করল সিবিআই। গত ৩২ ঘণ্টা ধরে তল্লাশি চলছে। গতকাল থেকে পুকুরে বিধায়কের দুটি ফোনে সন্ধানে তল্লাসি চালানো হচ্ছিল।

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উদ্ধার হয়েছে একটি মোবাইল। আরও একটি মোবাইলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সিবিআই। গতকাল বিধায়ককে জেরার সময়ই শৌচাগারে যাওয়ার নাম করে নিজের মোবাইল দুটি বাড়ির পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

পয়লা বৈশাখের দিন থেকেই নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে তৎপরতা শুরু করে সিবিআই। বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আন্দি গ্রামের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআই। বিধায়ককে দফায় দফায় জেরা করা হয়। জেরা চলাকালীন শৌচাগারে যাওয়ার নাম করে বাড়ির পুকুরে নিজের দুটি মোবাইল ফোন ছু়ড়ে ফেলেছিলেন বিধায়ক।

সিবিআই তল্লাশি

সিবিআইও নাছোড়। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি অভিযান শুরু করানো হয়। নয় নয় করে ৩২ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গতকাল দুপুর থেকে সেই পুকুরে তল্লাশি চালানো হচ্ছে। রবাবির সকাল সাড়ে সাতটার সময় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আরও একটি মোবাইল ফোনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি

গতকাল সেই পুকুরে তল্লাশি চালানোর জন্য দক্ষযজ্ঞ কাণ্ড চলছে। প্রথমে জাল ফেলে, লোক নামিয়ে তল্লাশি চালানো হয়। তারপরে পুকুরের জল ছেঁচে ফেলে তল্লাশির সিদ্ধান্ত নেয় সিবিআই। তার জন্য পাম্প নিয়ে আসা হয়। সেই পাম্প দিয়ে পুকুরের জল ছেঁচে ফেলার কাজ শুরু করা হয়। রবিবার সকালে জেনারেটর বসিয়ে পাম্প চালানো হয়। জল বেশ কিছুটা মরে যেতেই ফের তল্লাশি শুরু করা হয়। তাতে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

আরও একটি ফোনের খোঁজে চলছে তল্লাশি। ৩৩ ঘণ্টা ধরে পুকুর থেকে জল তোলার পর উদ্ধার তৃণমূল বিধায়কের মোবাইল ফোন। শুক্রবার বিকেল ৫টায় পুকুরে মোবাইল ফোন ছুড়ে ফেলেন জীবনকৃষ্ণ সাহা, দাবি সিবিআইয়ের। শুক্রবার থেকেই নিজের বাড়িতেই নজরবন্দি ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

বিবৃতি দিয়ে সিবিআই দাবি করেছে, 'জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিয়োগ-দুর্নীতির নথি সহ ৫টি ব্যাগ, ব্যাগ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, চাকরিপ্রার্থীদের ছবি-সহ তালিকা উদ্ধার, মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড। কার থেকে কত টাকা, ব্যাগে মিলেছে সেই সংক্রান্ত হিসেবের তালিকা। সিবিআই হানার খবর পেয়ে আগেভাগে নথি লোপাটের চেষ্টা জীবনকৃষ্ণর।

একটি মোবাইল উদ্ধার হলেও তার থেকে কোনও তথ্য সিবিআই পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ দীর্ঘক্ষণ জলে পড়েছিল মোবাইলটি। তাতে গোটা মোবাইলের ভেতরেই জল ঢুকে গিয়েছে। মোবাইলের যাবতীয় যন্ত্রপাতি জলে নষ্ট হয়ে গিয়েছে। সাধারণ ভাবে যেকোনও মোবাইল জলে পড়ে গেলে সেটার আয়ু শেষ বলেই ধরে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+