দু-সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের DI-কে অপসারণ করতে হবে, শিক্ষা দপ্তরকে নির্দেশ হাইকোর্টের
মুর্শিদাবাদের DI-কে অপসারণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে ২ সপ্তাহের মধ্যে নির্দেশ কর্যকর করতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বলেছেন, ডিআই যেই কাজ করেছেন তা আদালত ভালো চোখে দেখছে না।
ডিআই পদ থেকে অপসারণ করতে হবে। অন্য দপ্তরে চাকরি করতে পারেন। তবে এই পদে চাকরি করার যোগ্য তিনি নন। পর্যবেক্ষণে এওমনই জানিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন ৩ সপ্তাহের মধ্যে মামলাকারীকে বাড়ির কাছের স্কুলে বদলি করতে হবে।

৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ কার্যকর এর বিষয়ে জানাতে হবে।
নদিয়াতে বাড়ির কাছে বদলির আবেদন জানিয়ে আদালতের দারস্ত হন শিক্ষিকা বনানী ঘোষ। সনতান জটিল রোগে আক্রান্ত এবং স্বামী প্রতিবন্ধী হওয়ায় বাড়ির কাছে বদলির আবেদন করেন ওই শিক্ষিকা।
স্কুলে কত শিক্ষিক আছেন,জানতে চেয়ে ডিআই এর রিপোর্ট তলব করে আদালত। টিচার এর সঙ্গে প্যারাটিচার এর সংখ্যা যোগ করে রিপোর্ট দেন ডিআই। এখানেই বিরক্ত আদালত কারন, অন্য একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নির্দেশ ছিলো.... বদলির ক্ষেত্রে টিচার ও প্যারাটিচারের সংখ্যা এক করা যাবে না। ভুল রিপোর্ট দেওয়ায় ডিআই -কে পদ থেকে অপসারণ এর নির্দেশ আদালত এর।












Click it and Unblock the Notifications