Nadia Bunker: ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ২ জোড়া বাঙ্কারের হদিশ, কফ সিরাপ পাচারের আড়ালে জঙ্গি আনাগোনা?

Nadia: প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের (India Bangladesh Border) অদূরে বাঙ্কার (Bunker) রহস্য। কৃষ্ণগঞ্জে (Krishnaganj) মাটির নিচে চার চারটি বাঙ্কারের হদিশ পেল বিএসএফ (BSF)। আম বাগানে মাটির নীচে চারটি লোহার বাঙ্কার মিলল। বাঙ্কার লুকোতে উপরে ঘরও নির্মাণ করা হয়েছিল। একটি অর্ধসমাপ্ত নির্মীয়মাণ বাঙ্কারেরও হদিশ মিলেছে।

সীমান্তে অশান্তির আবহেই নদিয়ায় বাঙ্কার রহস্য বাড়িয়েছে উদ্বেগ। টুঙ্গি সীমান্তে বাঙ্কার থেকে মিলেছে রাশি রাশি নিষিদ্ধ কফ সিরাপের বোতলও। বাঙ্কারে অস্ত্র লুকিয়ে রাখা হত নাকি পাচার করার কাজে ব্যবহৃত হত, তা খতিয়ে দেখছে বিএসএফ। কিন্তু পুলিশের নজর এড়িয়ে কীভাবে তৈরি হল বাঙ্কার? জনতার চোখ এড়িয়ে আমবাগানে গোপনে কী কাজ চলত? উঠছে সেইসব প্রশ্ন।

BUNKER

প্রত্যেকটি বাঙ্কারই ভারত-বাংলাদেশের সীমান্তের দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত। কোথাও মাটির নীচে, কোথাও আবার ঘরের মেঝের নীচে বাঙ্কার রয়েছে। তাতে রয়েছে বড় লোহার কন্টেনার। অর্থাৎ উপর থেকে কোনওটারই অস্তিত্ব বোঝা যাবে না। কোনও গভীর উদ্দেশ্য ও পরিকল্পিত ষড়যন্ত্র নিয়েই বাঙ্কারগুলি নির্মাণ করা হয়েছিল বলে মত বিশেষজ্ঞদের।

তবে কি বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে? বেআইনি অনুপ্রবেশেই তৈরি হয়েছে বাঙ্কার? চুপিসাড়ে বাঙ্কার থেকে জঙ্গি বা বাংলাদেশিদের অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে ফেনসিডিলের বিপুল সংখ্যক বোতল মেলায় চোখ কপালে ওঠার জোগাড়। নিষিদ্ধ কফ সিরাপ পাচারের আড়ালে বৃহৎ কোনও উদ্দেশ্য ছিল? মানব পাচারের বিষয়টিও তদন্তের আওতায় রাখছে বিএসএফ।

বাঙ্কার রহস্যে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে বিএসএফ। বাঙ্কার থেকে নিষিদ্ধ কফ সিরাপের (Banned Cough Syrup) ৬২ হাজার বোতল উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিএসএফ (BSF)।

এর আগে ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান, গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছে বিএসএফ। কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিএসএফকে বারবার বাধা দিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি (BGB)। আর এবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে ঘনীঘূত বাঙ্কার রহস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+