তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, আতঙ্ক এলাকাজুড়ে
Egra Blast: এগরা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ বাংলায়। এবার খোদ পঞ্চায়েত সদস্যার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের (murshidabad bomb blast) ঘটনা সামনে আসছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত দুজনেই শিশু বলে জানা গিয়েছে।
কিন্তু আহত দুই শিশুকে কোথায় ভর্তি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরোটাই পরিবারে তরফে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা।

গিয়েছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। স্থানীয় সুত্রে খবর, রঘুনাথগঞ্জ ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা লেলি বিবির বাড়িতে এই বোমা বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল বলে জানা গিয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত সদস্যার তার বাড়ির ছাদের ওপরে বোমা মজুত করে রাখা ছিল। আর সেই বোমা কোনও কারণে হঠাৎই ফেটে যায়। আর সেই ঘটনায় আহত হয়েছেন দুইজন শিশু। কিন্তু কেন বাড়ির ছাদে এভাবে বোমা মজুত করে রাখা হয়েছিল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঘটনার পরেই আতঙ্কে এলাকার মানুষ। বোমা বিস্ফোরণ যে ঘটেছে তা অনেকেই জানালেও ক্যামেরার সামনে তা বলতে নারাজ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত জায়গাতে বোমা মজুত করা হচ্ছে বলে দাবি বিরোধীদের। আর সেজন্যেই বারবার এই ঘটনা।
কোনও ভাবেই অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হবে না বলেও দাবি করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। বলে রাখা প্রয়োজন, শান্তিপূর্ণ অবাধ পঞ্চায়েত ভোটের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই এগরাতে একটি অবৈধ বাজি কারখানাতে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আর তাতে ৯ জনের মৃত্যু হয়। বিরোধীদের অভিযোগ, বাজি কারখানার আড়ালে পঞ্চায়েত ভোটের আগে বোমা তৈরি হচ্ছিল। আর তা তৈরি করার সময়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি বিরোধীদের। আর রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণ। তবে এবার পঞ্চায়েত সদস্যার বাড়ির ছাদে রাখা বোমা ফেটে আতংক।












Click it and Unblock the Notifications