নদিয়ার তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, তীব্রতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ
ফের বিস্ফোরণের ঘটনায় বাংলায়! তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ির একাংশ। শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে পর্যন্ত শোনা যায়। গত কয়েকদিনে রাজ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। যা নিয়ে তুঙ্গে রাজনীতি। আর এর মধ্যেই ফের একবার বিস্ফোরণের ঘটনা। তবে এবার ঘটনাস্থল নদিয়ার চোপড়া। ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন বম্ব স্কোয়াড। গোটা এলাকা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও স্থানিয় পুলিশের দাবি এটি বোমা বিস্ফোরণের ঘটনা নয়। তাহলে কি এমন ঘটল তাতে বাড়ির একাংশ ভেঙে পড়ল? এনআইএ তদন্তের দাবিতে বিক্ষোভ বিজেপির। তবে ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার মানুষ। তাদের দাবি, বাড়িতে বিপুল বিস্ফোরক মজুত ছিল। তাতেই এই ঘটনা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ সাইফুল পলাতক।
এমনকি পরিবারের অন্যান্য সদস্যদেরও খোঁজ নেই। চাপড়ার হাতিশালা ১ নম্বর মহেশনগর গ্রামের বাসিন্দা সে। এলাকার যথেষ্ট দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত আছে তাঁর। এমনকি সাইফুলের বাড়ির একাধিক সদস্য পঞ্চায়েতের সদস্য বলেও জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরেই বাড়ির একটা অংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের আওতাজ স্থানীয় মানুষজন শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই এগরায় একটি বাকি কারখানায় বিস্ফোরণ ঘটে ১১ জনের মৃত্যু হয়। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।
আর এর মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই ফের বিস্ফোরণের ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

বিরোধীদের দাবি, সামনেই পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের আগে রাজ্যজুড়ে বোমা মজুতের কারবার চলছে। আর তাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি বিরোধীদের। শুধু তাই নয়, রাজ্যেে বোমা শিল্প ছাড়া আরও কোনও কাজের সুযোগ নেই বলেও কটাক্ষ।
যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় নেতৃত্বের দাবি, আইন অনুযায়ী কাজ চলছে।যে দোষী শাস্তি হবেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications