বিস্ফোরণে কেঁপে উঠল থানা, রক্তাক্ত ৩ পুলিশ কর্মী ছিটকে পড়লেন মাটিতে

বিস্ফোরণে কেঁপে উঠল থানা, রক্তাক্ত ৩ পুলিশ কর্মী ছিটকে পড়লেন মাটিতে

বহরমপুরে থানার মধ্যে তীব্র বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজন এসআই, একজন এএসআই এবং একজন কনস্টেবল। ইতিমধ্যেই রক্তাক্ত অবস্থায় তাঁদর উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মু্র্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।

বিস্ফোরণে কেঁপে উঠল থানা, রক্তাক্ত ৩ পুলিশ কর্মী ছিটকে পড়লেন মাটিতে

একের পর এক বিস্ফোরণ। ভীষণ তীব্র তার শব্দ। মু্র্শিদাবাদ থানার মালখানায় ভেতরে তীব্র বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা একেবারে কেঁপে উঠেছিল। তিন পুলিশ কর্মী ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আহত এসআই কৃষ্ণেন্দু গোস্বামী ছাড়াও রয়েছেন একজন এএসআই ও এক কনস্টেবল। ইতিমধ্যেই খবর পেয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন জেলা পুলিশ সুপার কে সবরি রাজকুমার।

দুপুর ১টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। সেসময় থানায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিলেন। হঠাৎই থানার দোতলার ঘরে তীব্র শব্দ শোনা যায়। তার পরেই ধোঁয়া বেরোতে দেখেন সকলে। একতলায় কর্তব্যরত পুলিশ কর্মীরা ওপরে
ছুটে যান। তাঁরা সেখানে গিয়ে, তিন পুলিশকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। আর ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ঘর। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিত তদন্তে অনুমান মালখানা রাখা ব্যাাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতা যে পরিমান তাত একে সাধারণ ধরা ঠিক হবে না বলে মনে করছেন পুলিশ কর্মীরা।

থানার অন্যান্য কর্মীদের দাবি বাজেয়াপ্ত করা বিভিন্ন জিনিসের মধ্যে ব্যাটারি ছিল। সেই ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। টাওয়ারর ব্যাটারি ফেটেই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন আহত এএসআই। তবে এর নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পদস্থ কর্তারা এই ঘটনার খোঁজ খবর করত শুরু করে দিয়েছে। থানার মধ্যে এত বড় মাপের বিস্ফোরণ কীভাবে হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+