থমকে গেল বিজেপির রথ, মমতার সভার পরেই ঘুরবে রথের চাকা, মুর্শিদাবাদে বিক্ষোভ বিজেপির

থমকে গেল বিজেপির রথ, মমতার সভার পরেই ঘুরবে রথের চাকা, মুর্শিদাবাদে বিক্ষোভ বিজেপির

ফের সংকটে বিজেপির রথযাত্রা। মুর্শিদাবাদে থমকে গেল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। আগামিকাল বহরমপুরে সভা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিন বিজেপির রথ বেরোলে অশান্তি হতে পারে এমন আশঙ্কায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। শেষ পর্যন্ত জানানো হয়েছে আগামিকাল মুর্শিদাবাদেই থাকবে বিজেপির রথ। সেদিন স্থগিত থাকবে রথ যাত্রা। প্রতিবাদে কান্দি ও রঘুনাথগঞ্জে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের হস্তক্ষেতে সেই অবরোধ উঠে যায়।

থমকে গেল বিজেপির রথ

থমকে গেল বিজেপির রথ

নবদ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। সোমবার সেই রথ মুর্শিদাবাদে পৌঁছয়। কান্দি থেকে রঘুনাথগঞ্জ যাওয়ার কথা ছিল পরিবর্তন যাত্রার। কিন্তু বেলডাঙাতেই আটকে দেওয়া হয় বিজেপির রথ।কারণ আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বহরমপুরে। বিজেপির রথ বেরোলে অশান্তি হতে পারে আশঙ্কায় পুলিশ রথ আটকে দেয়।

মমতার সভা

মমতার সভা

আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে মুর্শিদাবাদে। বহরমপুরে সভা করবেন তিনি। মমতার সভা ঘিরে উন্মাদনা রয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে। তাই আগে থেকেই সচেতন পুলিশ প্রশাসন। কোনও রকম অশান্তি যাতে না ছড়ায় তা নিয়ে তৎপর জেলা পুলিশ। আগে থেকেই পদক্ষেপ করে বিজেপির পরিবর্তন যাত্রা সেদিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে।

তৃণমূলের চক্রান্তের অভিযোগ

তৃণমূলের চক্রান্তের অভিযোগ

পরিবর্তন যাত্রার রথ থমকে যাওয়ার পিছনে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির।তাঁরা অভিযোগ করেছেন বিজেপির পরিবর্তন যাত্রার রুট অনেক আগেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। তৃণমূল কংগ্রেস নেত্রীর সভা দুদিন আগেই ঠিক হয়েছে। তারপরেই বিজেপি রথ যাত্রা বন্ধ করে দিচ্ছেন তাঁরা এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপিকর্মী সমর্থকরা।

সড়ক অবরোধ

সড়ক অবরোধ

পরিবর্তন যাত্রা থমকে যাওয়ায় রুষ্ট বিজেপির কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদে এই নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে বেলডাঙা, কান্দি ও রঘুনাথ গঞ্জে পথ অবরোধ করা হয়। পরে পুলিেশর হস্তক্ষেপে অবরোধ ওঠ। জানা গিয়েছে আগামিকাল ১০ মুণ্ড কালীর মাঠে থাকবে বিজেপির পরিবর্তন রথ। দিনভর সেখানে তাঁরা নানা ধর্মীয় ও সংস্কৃতির অনুষ্ঠান করবেন। মমতার সভার পরে তাঁরা ফের যাত্রা শুরু করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+