বিজেপি সাংসেদর উপর হামলা, মুখ্যমন্ত্রীর বিধানসভায় বিবৃতি দাবি দলীয় বিধায়কের
বিজেপি সাংসেদর উপর হামলা, মুখ্যমন্ত্রীর
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে হরিণঘাটায় বোমাবাজির অভিযোগ ওঠে। রানাঘাটের সাংসদের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবিৃতি দাবি করলেন বিজেপির বিধায়করা। সোমবার বিধানসভার অধিবেশনে এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বিধানসভায় দাবি করেন, তাঁদের দলের সাংসদ কল্যাণী থেকে 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমা দেখে ফিরছিলেন। তখন তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। স্বল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় সরকার পক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তাঁদের সাংসদের উপর শুধু একবারই নয়, এর আগে একাধিকবার হামলা করা হয়েছে। বারবার এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। এর আগে শান্তিপুরের বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রানাঘাটের সাংসদের উপর হামলা হয়। এখন ফরে হামলা হল। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। এরই মাঝে তার উপর হামলার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তিনি ফের নিরাপত্তা পেতে পারেন। এমনটাই আশা বিজেপির।
জগন্নাথ সরকারের উপর হামলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নালিশ করেছে বঙ্গ বিজেপি। স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে রাজ্য পুলিশের কাছে। রাজ্য পুলিশের রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্ক ফরে নিরাপত্তা ফিরিয়ে দিতে পারে। ইতিমধ্যে তাঁকে নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার আবেদনও করা হয়েছে।
এ প্রসঙ্গে রবিবার তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৈরি করেছেন জগন্নাথ সরকার। কিছুদিন আগেই নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপর নিরাপত্তা বাড়ানোর জন্য তিনি এই নাটক করেছেন। পুরোপুরি সাজানো ঘটনা। বিজেপি নেতাদের উঁচু-নীচু বিচার হয় নিরাপত্তারক্ষী দিয়ে। তাই নিজেই ওই চিত্রনাট্য তৈরি করেছন সাংসদ জগন্নাথ সরকার।
জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করেন, সাংসদ সিনেমা দেখতে গিয়েছিলেন। তার আগে কি তিনি দুষ্কৃতীদের বলে গিয়েছিলেন? কেউ কীভাবে জানতে পারে যে, তিনি সিনেমা দেখে ফিরছেন। সাসংদ যে চিত্রনাট্য সাজিয়েছিলেন, তা ধরা পড়ে গিয়েছে, তিনি নিরাপত্তা বাড়ানোর জন্য এই নাটক করছেন। তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। এই কটাক্ষের পর পাল্টা দিতে জয়প্রকাশের লাথি খাওয়ার প্রসঙ্গ ফিরিয়ে জগন্নাথ সরকার। তিনি বলেন, বিভিন্ন জায়গায় আমরা দেখি, জয়প্রকাশ করিমপুরে লাথি খেয়েছিলেন টাকা খরচ করে। তিনিই তো সেটিংয়ের রাজনীতি করেন।












Click it and Unblock the Notifications