বিজেপি আবার ক্ষমতায় এলে কেউ থাকবে না, এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই, দাবি মমতার

মুর্শিদাবাদের সভামঞ্চ থেকে আক্রমণাত্মক মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। এই লোকসভা ভোট দেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই। এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহেরের হয়ে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তাঁর জনসভা ছিল। সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। বিজেপি দেশের ক্ষমতায় এলে আর স্বাধীনতা থাকবে না। আশঙ্কা করেছেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনসভার শুরু থেকেই আক্রমাত্মক মেজাজে ছিলেন। বিজেপি প্রচার করছে, এবার ৪০০ - এর বেশি আসন লোকসভা ভোটে তারা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দিলেন বিজেপি ২০০ - এর বেশি আসন লোকসভা ভোটে পাবে না। বিজেপি টাকা দিয়ে সমীক্ষা করাচ্ছে। সেই সব ভুয়ো সমীক্ষায় সাধারণ মানুষ কান দেবেন না। এমনই বার্তা দিয়েছেন জননেত্রী।

এবার বিজেপি জিতলে দেশের স্বাধীনতা বলে কিছু থাকবে না। সাধারণ মানুষের স্বাধীনতা হরণ হবে। সংবিধান বলে কিছু থাকবে না। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। সেই কারণে বিজেপিকে ভোট না দিতে আহবান করেছেন তৃণমূল নেত্রী। কংগ্রেস, সিপিএমকেও ভোট দিতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সিপিএমকে ভোট দিলে তা বিজেপিকেই দেওয়া হয়ে যাবে। এমনই ইঙ্গিত করেছেন নেত্রী।

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য পুলিশকে ভোটে ব্যবহার করা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রের পুলিশকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে অখুশি মমতা বন্দ্যোপাধ্যায়। "যার বিয়ে, সেই পুরোহিত" এমনই কটাক্ষ করেছেন নেত্রী।

এনআরসি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে না খেয়ে থাকবেন। জীবন বাজি রাখবেন। তাঁর নিজের জীবন থাকতে এনআরসি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জোর গলায় এই কথাই মুর্শিদাবাদের সভায় বলেছেন নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+