আইনি বাধা না থাকার সত্ত্বেও মুর্শিদাবাদে 'রথযাত্রা'য় বাধার অভিযোগ বিজেপির

আইনি বাধা না থাকার সত্ত্বেও মুর্শিদাবাদে 'রথযাত্রা'য় বাধার অভিযোগ বিজেপির

আইনি বাধা না থাকার সত্ত্বেও মুর্শিদাবাদে বিজেপির 'রথ যাত্রা' বা 'পরিবর্তন যাত্রা'য় বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি।

আইনি বাধা না থাকার সত্ত্বেও মুর্শিদাবাদে রথযাত্রায় বাধার অভিযোগ বিজেপির

আরও অভিযোগ,পুলিশের বাধার মুখে সেখান থেকে নেমে হেঁটেই মিছিলে শামিল হলেন বিজেপি কর্মী, সমর্থকরা। শুক্রবার দুপুরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন দলীয় কর্মীরা। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। রথযাত্রা এগিয়ে যায় জিয়াগঞ্জের দিকে।

রাজ্যে বিজেপির 'পরিবর্তন যাত্রা' নিয়ে আইনি জট ছিল। প্রশাসনের অনুমতি পাওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছিল জটিলতা। প্রাথমিকভাবে যেসব জেলা মধ্যে দিয়ে রথযাত্রা হওয়ার কথা, সেইসব জেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে তাতে ছাড়পত্র মিলতে পারে বলে নবান্নের তরফে জানানো হয়েছিল।

কিন্তু এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায় এদিন ফের বিজেপির 'পরিবর্তন যাত্রা' শুরু হয়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিজেপির 'পরিবর্তন যাত্রা' আটকে দেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ সাগরদিঘি-রঘুনাথপুর রাজ্য সড়কের মনিগ্রামের কাছে রথ পৌঁছলে, তা আটকে দেয় পুলিশ। সেখানে রথ থেকে নেমে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। যদিও পুলিশের দাবি, 'পরিবর্তন যাত্রা' আটকানো হয়নি। এদিন রাজ্যজুড়ে বামেদের ডাকে বাংলা বন্‌ধ চলায় বিজেপি নেতাদের রথ নিয়ে অপেক্ষা করতে বলা হয়। সময়মত রথযাত্রা হলে বাধার প্রশ্ন ছিল না। কিন্তু তা দেরি হওয়ায় নিরাপত্তার স্বার্থেই থেমে যেতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিজেপির রথযাত্রা এগিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+