সাগরদিঘিতে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে জিতলেন বায়রন! উপনির্বাচনে বিধানসভায় খাতা খুলল বাম-কংগ্রেস

২০১১-র পর থেকে রাজ্যে ক্রমেই সংকুচিত হয়েছে বাম-কংগ্রেস। ২০২১-এ শূন্য হয়ে যায় দুপক্ষই। তবে ২০২৩-এর উপনির্বাচনে ফিরে আসার বার্তা দিয়ে সাগরদিঘি থেকে জয়ী হলেন বায়রন বিশ্বাস।

শেষ পর্যন্ত মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ী বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তিনি তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২৯৮০ ভোটে হারিয়ে দিয়েছেন। ২০২১-এর নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি চলে গিয়েছে তৃতীয়স্থানে। পঞ্চায়েত নির্বাচনে এই জয় যে বাম-কংগ্রেসকে অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ফুটল না জোড়া ফুল

ফুটল না জোড়া ফুল

উপ নির্বাচনে মুর্শিবাদাদের সাগরদিঘিতে ফুটল না জোড়ো ফুল। ২০২১-এর নির্বাচনের পরে এই প্রথম খাতা খুলল বাম ও কংগ্রেস জোট। ২০২১-এর বিধানসভা নির্বাচনে শূন্য হওয়ার পরে এই প্রথম একজন কংগ্রেসের বিধায়ক হিসেবে বিধানসভাতে পা রাখতে চলেছেন সাগরদিঘির উপ নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।

বিধানসভায় জোটের খাতা খুলল

বিধানসভায় জোটের খাতা খুলল

একদা ধুলিয়ানের বাসিন্দা শিল্পপতিকে প্রার্থী করে কংগ্রেস। চ্যালেঞ্জ নিয়েছিলেন অধীর চৌধুরী। যে কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে সকলের নজর ছিল সাগরদিঘির ওপর। আর সেই সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে জিতে নিল কংগ্রেস-বাম জোট প্রার্থী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ৫০২০৬ ভোটে জয়ী হয়েছিলেন প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। আর ২০২৩ এর ২ মার্চ বায়রন বিশ্বাস সেই আসন ছিনিয়ে নিলেন প্রায় ২৩ হাজার ভোটে। অঙ্কের নিরিখে প্রায় ৭৩ হাজার বাড়তি ভোট নিজের দিকে টেনে বিধানসভায় জোটের খাতা খুললেন বায়রন বিশ্বাস। এই জয়ে ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য বামেদেরও বড় কৃতিত্ব দিয়েছেন।

অধীরের হাত ধরেই জয়

অধীরের হাত ধরেই জয়

একদা অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত ছিল মুর্শিদাবাদ। কিন্তু সেই জেলায় ২০২১ সালে ধুয়ে মুছে সাফ হয়ে যায় কংগ্রেস। নিজের গড় বহরমপুর বিধানসভা দখল করে গেরুয়া শিবির। তবে তার আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীকে দিয়ে কংগ্রেসের সংগঠনে ব্যাপক ভাঙন ধরান এবং একের পর এখ নেতাকে তৃণমূলে যোগদান করান। সেই কথা এবারের নির্বাচনী প্রচারে গিয়ে উল্লেখ করেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেই অধীর চৌধুরী হাত ধরেই এবার সাগরদিঘি দখল করল বাম-কংগ্রেস জোট।

পর্যালোচনা করবে তৃণমূল কংগ্রেস

পর্যালোচনা করবে তৃণমূল কংগ্রেস

এদিন সাগরদিঘি উপ নির্বাচনের গণনা শুরু থেকেই এগিয়েছেন বায়রন বিশ্বাস। যাত রাউন্ড এগিয়েছে, ততই ব্যবধান বৃদ্ধি করেছেন বায়রন। বায়রনের জয়ে বিজেপির প্রার্থী চলে গিয়েছেন তৃতীয়স্থানে। প্রায় ১৩ শতাংশ ভোট পাওয়া দিলীপ সাহা বলেন, কেন এই পরাজয় তা পর্যালোচনা করা হবে। অন্যদিকে, তৃণমূলের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি খলিলুর রহমান জানিয়েছে, কেন পরাজয় তা বুথ স্তরে পর্যালোচনা করা হবে। আগামী দিনে কর্মীদের সঙ্গে আলোচনা করে দেখা হবে কোথায় ঘাটতি ছিল। অন্যদিকে জয়ী প্রার্থী বাইরন বিশ্বাস জানিয়েছেন, সাগরদিঘির মানুষ তাঁকে দুই হাত তুলে আর্শীবাদ করেছেন। আগামী দিনে তিনি সাগরদিঘির মানুষের সেবা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+