বেলডাঙার ভারত সেবাশ্রমে হামলার আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বেলডাঙার ভারত সেবাশ্রম আশ্রমের আবাসিকরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেকোনও সময় বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে হামলা হতে পারে।

কার্তিক মহারাজের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচারসভা থেকে সওয়াল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেেছন সন্ন্যাসী হলেও বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কার্তিক মহারাজ। ভোটের দিন তিনি তৃণমূল কংগ্রসের এজেন্টকে বসতে দেননি। সন্ন্যাসীদের এইরকম রাজনৈতিক সক্রিয়তা ঠিক নয় বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Kartik Maharaj


মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে অস্বীকার করে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কার্তিক মহারাজ। তিনি পাল্টা দাবি করেছিলেন ভিত্তিহীন কথা বলছেন মুখ্যমন্ত্রী। সব রাজনৈতিক দলের নেতার সঙ্গেই তাঁর সুসম্পর্ক আছে। আশ্রমে সকলেই এসে দানধ্যান করেন। এই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি শাস্তি মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন।

কার্তিক মহারাজকে নিয়ে এই মন্তব্যের পরেই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে। রাতের অন্ধকারে রামকৃষ্ণ মিশনে ঢুকে মহারাজদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তারপরে রাতের অন্ধকারে তাঁদের শহরের একাধিক জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়িতে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন কার্তিক মহারাজ। তারপরেই তিনি বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তারপরেই তিনি জানিয়েছেন আশ্রমে ছাত্ররা থাকে আরও অনেক আবাসিক থাকে। তারা আতঙ্কে রয়েছেন । সেকারণে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেছেন তিনি। কার্তিক মহারাজ জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কেন্দ্র এবং রাজ্যের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ভোটের ময়দানে সন্ন্যাসীদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে জনমানসে বিরূপ প্রভাব ফেলছে শাসক দল এমনই অভিযোগ উঠেছে। ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক হয়নি বলে অভিযোগ করেছেন অনেকেই। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। এই নিয়ে তোলপাড় রাজ্যরাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+