আরও এক বড় সমবায় বিক্রি হওয়ার আশঙ্কা! CBI তদন্তে সন্দেহ প্রকাশ অধীরের
সোনারপুরে সমবায়ে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এব্যাপারে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে সমবায় ক্ষেত্রে সর্বত্র লুট হচ্ছে। ভাগীরথী মিল্ক ইউনিয়ন আগামী দিনে বিক্রি হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, মেট্রো ডেয়ারি জলের দরে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, সারা পশ্চিমবঙ্গে শিল্প গড়ার কথা ছেড়ে দিন, যেগুলো লাভজনক ব্যবসা সেগুলোকে একের পর এক বিক্রি করে দেয়া হচ্ছে।

তিনি কটাক্ষ করে বলেন, পরিকল্পনা নেই। কিন্তু টাকা মারার ক্ষমতা রয়েছে। ২ ঘন্টার বৃষ্টিতে বহরমপুর শহরে জল থৈ থৈ করে। কংক্রিটের জঙ্গলে তৈরি হয়েছে। সেই জঙ্গলে নিকাশি নালার সুযোগ নেই। জল কোথায় যাবে তার কোনও ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গে এখন প্রোমোটাররা তৃণমূল নেতাদের হাতে টাকা দিলেই সব কাজ হয়ে যায়। পুকুর, খাল-বিলও বন্ধ হয়ে যায়।
অধীর চৌধুরী এদিন বলেন, ট্রেনের উন্নয়নের বহু কথা বলা হয়। মোদী আসার পর দেশের রেল মানচিত্র নাকি পাল্টে গিয়েছে। কিন্তু বর্তমানে ট্রেনের দুর্ঘটনা কি কমছে, প্রশ্ন করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ওড়িশার বালাসোরে কত বড় ঘটনা ঘটলো, সিবিআইয়ের হাতে তদন্ত দিল আর ঠান্ডা ঘরে চলে গেল।
তিনি কটাক্ষ করে বলেন, বন্দে ভারত নামে যা চালু করা হয়েছে তা আজকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে রেকগুলোকে ঠিকমতো নিতে পারছে না তাই বন্দে ভারত চলা বন্ধ হয়ে গিয়েছে। ভারতে রেলের ব্যবস্থা যা, তাতে বন্দে ভারত এই রেললাইনে কতটা সম্ভব, তার পর্যালোচনা করে দেখার লোক নেই।
অধীর চৌধুরী বলেন, আমরা রেলের টিকিটের দাম দিয়ে রেলের ছাড়ি। আমাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া রেলের, কিন্তু বিনামূল্যে কেউ নিরাপত্তা দেয় না। এমনটাই কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications