বিধায়কের বাড়িতে ৩৪০০ প্রার্থীর তথ্য! জঙ্গল থেকে মিলল একের পর চেন আটকানো ব্যাগ

প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি! এখনও বড়ঞার বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আর এই দীর্ঘ তল্লাশিতে বিধায়কের বাড়ির বাগান থেকে উদ্ধার হল ছটি ব্যাগ।

সবকটি ব্যাগেই চেন আটকানো। তাতে একেবারে ভর্তি জিনিস বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে জীবনকৃষ্ণ সাহার সুপারিশে হওয়া চাকরিপ্রার্থীদের নথিই নয়, এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর তাতে ৩৪০০ প্রার্থীর তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

বিধায়কের বাড়িতে ৩৪০০ প্রার্থীর তথ্য!

শুধু তাই নয়, নবম এবং দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের নামের একটি তালিকাও উদ্ধার হয়েছে বলে যাচ্ছে। যেখানে রোল নম্বর সহ একাধিক তথ্য রয়েছে বলেও জানা গিয়েছে। এমনকি অ্যাডমিট কার্ড সহ আরও বেশ কিছু তথ্য সিবিআই আধিকারিকরা হাতে পেয়েছেন বলেই জানা গিয়েছে।

তবে উদ্ধার হওয়া ছয়টি ব্যাগে কি রয়েছে তা এখনও স্পষ্ট নয়। সেই সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিধায়কের একটি ঘর থেকে একাধিক একাধিক এক্সটার্নাল স্টোরেজ, নোট প্যাড, ল্যাপটপ, বেশ কয়েকটি সফটওয়্যারের সিডি উদ্ধার হয়েছে। সমস্ত কিছু ফরেন্সিকের জন্যে পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

তবে পুরকুরে ছুঁড়ে ফেলা বিধায়কের মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও সেটি উদ্ধারে গোটা পুকুর জল ফেলে দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মোবাইলের পাশাপাশি একটি হার্ডডিস্ক সম্ভবত ফেলা হয়েছে পুকুরে। সেটিরও খোঁজ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

মোবাইলের পাশাপাশি একটি হার্ডডিস্ক সম্ভবত ফেলা হয়েছে পুকুরে।

তবে দীর্ঘ জেরায় কিছুটা হলেও ভেঙে পড়েছেন বিধায়ক। জানা যাচ্ছে, কাল মুখ না খুললেও নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নাকি বিধায়ক দিয়েছেন বলেই সিবিআই সূত্রে খবর। বলে রাখা প্রয়োজন, শুইক্রবার দুপুরের পর থেকে বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

শুইক্রবার দুপুরের পর থেকে বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

অন্যদিকে বিধায়ককে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 'তৃণমূল দলটা দূর্ণীতিতে ভরে গেছে', দাবি করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।। তৃণমূল বিধায়ক কেন মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন প্রশ্ন তুলে তিনি বলেন, ঐ মোবাইলে এমন কি আছে? মোবাইলে কি অনেক উঁচু পর্যন্ত সবার নাম-ধাম আছে! এর বাখ্যা মুখ্যমন্ত্রীকেই দিতে হবে বলে তিনি দাবি করেন।

Recommended Video

বিধায়কের বাড়ির বাগান থেকে উদ্ধার হল ৬ টি ব্যাগ, মিলল ৩৪০০ প্রার্থীর তথ্য!

অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বাংলা জুড়ে একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি শুরু হয়েছে ভুপতিনগরে গোপাল দলপতির বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+