মুর্শিদাবাদে সিআইডিকে দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টায় মমতার সরকার! বিস্ফোরক শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ
সারদা মামলায় জেলে থাকা দেবযানী মুখোপাধ্যায়ের মা চিঠি লিখে অভিযোগ করেছিলেন, জেলের ভিতরে তাঁর মেয়েকে শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করতে চাপ দিচ্ছে সিআইডি (CID) । যদিও এই অভিযোগ বাইরে আ
সারদা মামলায় জেলে থাকা দেবযানী মুখোপাধ্যায়ের মা চিঠি লিখে অভিযোগ করেছিলেন, জেলের ভিতরে তাঁর মেয়েকে শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করতে চাপ দিচ্ছে সিআইডি (CID) । যদিও এই অভিযোগ বাইরে আসার সঙ্গে সঙ্গে সিআইডির তরফে থেকে অভিযোগ অস্বীকার করা হয়। এবার সিআইডিকে দিয়ে তাঁকে ফাঁসানোর অভিযোগ করে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুর্শিদাবাদে তাঁর নেতৃত্বেরই তৃণমূলের পতাকা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, মুর্শিদাবাদের তৃণমূলের যে পতাকা এখন উড়ছে, তা তাঁর নেতৃত্বেই হয়েছিল। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, রাজনৈতিকভাবে মুর্শিদাবাদে যখন তৃণমূলের অবস্থা মাননীয়ার ভাষায় ছাগলের তৃতীয় সন্তান, জেলায় কোনও নাম হন্ধ ছিল না তৃণমূলের, সেই সময় তাঁকে জেলার সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর তাঁর নেতৃত্বেই জেলায় তৃণমূলের পতাকা উড়তে শুরু করে। তারপর বাকিটা ইতিহাস।

সিআইডি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এখন পিসি ভাইপোর কোম্পানি দলদাস সিআইডিকে দিয়ে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। তিনি কটাক্ষ করে বলেছেন, ২০২২ সালে প্রমাণিত যে সিআইডি অদক্ষ। সেই সিআইডিকে দিয়েই, ২০১৫-র অগাস্ট থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় তাঁর সঙ্গে থাকা পুলিশের এসকর্ট পার্টির বিষদ সংগ্রহ করা হয়েছে। যাতে তাদের মধ্যে কাউকে ধরে অনৈতিকভাবে চাপ দিয়ে এবং মিথ্যা বয়ান বলিয়ে দিয়ে নতুন করে তাঁর (শুভেন্দু) বিরুদ্ধে মামলা দায়ের করা যায়।

জেলের মধ্যে বিচারাধীন বন্দির ওপরে চাপ
সম্প্রতি সারদা মামলায় জেলে বন্দি থাকা দেবযানী মুখোপাধ্যায়ের মা চিঠি লিখে অভিযোগ করছেন, তাঁর মেয়ের ওপরে সিআইডি চাপ তৈরি করে বলেছে, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ দায়ের করতে, না হলে দেবযানীকে নটি মামলায় ফাঁসানো হবে। এদিন এই ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছেন, জেলের মধ্যে বিচারাধীন বন্দির ওপরে সিআইডির চাপ সৃষ্টির দৃষ্টান্ত সামনে। শুভেন্দু অধিকারী বলেছেন, এসবের পিছনে সময় নষ্ট না করে সিআইডি যদি বাগুইআটির অতনু দে ও অভিষেক নস্করকে উদ্ধারের চেষ্টা করত, তাগলে তাঁদের নির্মম পরিণতি হত না।

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ
মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রীকে তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন, তাঁর (শুভেন্দু) বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করুন আর মিথ্যা মামলার খেলা চালিয়ে যান। তবে সত্যের জয় হবেই, বলেছেন বিরোধী দলনেতা। শেষ পর্যন্ত শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলেও মত প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications