মহাত্মা গান্ধীর আদলে মহিষাসুর! আইনি পথে হাঁটার হুঁশিয়ারি অধীরের

মহাত্মা গান্ধীর আদলে মহিষাসুর! রুবি মোড়ে হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে উত্তেজনা চরমে। বিতর্কের পারা চড়তে শুরু করেছে। ২ অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে এই দুর্গাপ্রতিমার মণ্ডপের একটি ভিডিও এবং ছবি সামনে এসেছে। আর তা সাম

মহাত্মা গান্ধীর আদলে মহিষাসুর! রুবি মোড়ে হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে উত্তেজনা চরমে। বিতর্কের পারা চড়তে শুরু করেছে। ২ অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে এই দুর্গাপ্রতিমার মণ্ডপের একটি ভিডিও এবং ছবি সামনে এসেছে। আর তা সামনে আসার পর থেকে লাগাতার বিতর্ক বাড়ছে।

আইনি পথে হাঁটার হুঁশিয়ারি অধীরের

আর এই অবস্থায় এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে এহেন ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন কংগ্রেস কর্মীরাও। আজ সোমবার ঘটনার তীব্র প্রতিবাদ জানান অধীর চৌধুরী। একই সঙ্গে তৃণমূলকেও তীব্র আক্রমণ শানান তিনি।

প্রদেশ সভাপতির অভিযোগ, যেখানে গোটা দেশের জাতির জনককে শ্রদ্ধা জানানো হচ্ছে সেখানে বাংলা এমন অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলেও ওদের এত বাড়াবাড়ি বলে দাবি কংগ্রেস নেতার। দেশের কোথাও এমন কাজ করার সাহস দেখায়নি বলেও দাবি অধীরের।

আজ কান্দি মহকুমার বিভিন্ন ব্লক ও শহরের পুজোগুলিকে খতিয়ে দেখেন তিনি। আর এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ। বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীকে গোটা দেশে সম্মান জানানো হয়েছে। আর সেই সময় রাজ্যে যেভাবে গান্ধীকে অসুর সাজিয়ে অপমান করা হল বলে দাবি তাঁর।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অধীর বলেন, এই ঘটনা নিন্দা করলেও কম করা হয়। আইনগতভাবে এর প্রতিবাদ করা হবে। এমনকি প্রয়োজনে আদালতে মামলাও করা হবে বলে এদিন মন্তব্য করেন মুর্শিদাবাদের এই রবীরহুড। তবে এই বিষয়ে আদালত খুললেই কংগ্রেসের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ঘটনার প্রতিবাদে এদিন পথে নামলেন কংগ্রেস নেতাকর্মীরা। পুজোর মূল উদ্যোক্তা তথা সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড়ের গ্রেফতারির দাবিতে এই বিক্ষোভ দেখান কর্মীরা। কসবা থানার সামনে চলে এই বিক্ষোভ। পুজোর মধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে বিতর্ক সামনে আসতেই পদক্ষেপ করল কলকাতা পুলিশ।

জানা যাচ্ছে, যে অসুরকে ঘিরে যাবতীয় বিতর্ক সেটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। গোঁফ লাগিয়ে বেশ কিছু পরুইবরত্ন করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে চশমা। কিন্ত্য এতে আবার চরম ক্ষুব্ধ হিন্দু মহাসভা।

তবে দুর্গাপুজো নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগে সরব হয়েছেন সব মহল। দুর্গাপুজোকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে টিএমসি। টিএমসির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র নিশানা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, 'িবজেপর আসল মুখ সামনে চলে এসেছে। ওরা আসলে গডসের পূজারি, গান্ধীর হত‌্যাকারীদের পূজারি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+