Ranaghat By Election 2024: রাণাঘাট দক্ষিণ কেন্দ্র গুলি চলার অভিযোগ, বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়ার হুমকি

Ranaghat By Election 2024: রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে আসছে একের পর এক অভিযোগ। বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনার পরে এবার গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। গতকাল রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

ভোট দিতে গেলে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পায়রাডাঙার পূর্ণভব গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। রঞ্জিত মণ্ডল নামে ওই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা।

Ranaghat By Election 2024

গতকাল রাতভর পায়রা়ডাঙার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতিরা। বিজেপি কর্মীদের বাড়িতে বেছে বেছে হামলা চালানো হয়। তাঁরা ভোট দিতে গেলে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। শুধু পায়রাডাঙার বিজেপি এজেন্ট নয়। পূর্ণনগরে বিজেপি কর্মীর বা়ড়িতে চড়াও হয় দুষ্কৃতিরা।

রাত ভর বা়ড়ির জানলার কাজ ভাঙচুর করে। দরজা ভাঙার চেষ্টা করা হয়েছে। ভোট দিতে দেলে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। বিজেপি কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে রয়ছেন। তাঁরা ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। তাঁরা বাড়ির মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন গতকাল রাতভর তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। পুলিশ সুপারকে জানিয়েও প্রশাসন কোনও কাজ করেনি।

বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন মহুয়া মৈত্রের নির্দেশেই এই সন্ত্রাস চলছে গতকাল থেকে। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করেছেন। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হতে শুরু করেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কীভাবে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ২ রাউন্ড গুলি চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। রঞ্জিত মণ্ডল নামে সেই পোলিং এজেন্ট এবং তাঁর পরিবারের লোকেরা আতঙ্কে বাড়ির বাইরে যেতে পারছেন না। ভোট দিতে যেতেও ভয় পাচ্ছেন তাঁরা। ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন তিনি। গতকাল রাত দেড়টা নাগাদ তাঁকে ঘুম থেকে তুলে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা ভোট দিতে গেলে তাঁর পা কেটে দেওয়ার হুমকি দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+