Ranaghat By Election 2024: উপনির্বাচনেও অশান্তি, রাণাঘাট দক্ষিণে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর
Ranaghat By Election 2024: বিধানসভা উপনির্বাচনে রাণাঘাট দক্ষিণ কেন্দ্রে অশান্তি। পায়রাডাঙায় বিজেপির এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। ভোটের আগেরদিন রাতে ৩০ থেকে ৪০ জনের দল মুখে কাপড় বেঁধে এসে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি নেতার বাড়িতে সিসিটিভিও ভেঙে দিয়েছে তারা।
এলাকায় এই নিয়ে আকতঙ্ক ছড়িয়েছে। যাতে কেউ ভোট দিতে না যায় সেকারণেই আগের দিন রাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। তবে তাঁরা ভোট দিতে যাবেন বলে জানিয়েছে। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রাত ভর ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতি রাণাঘাট দক্ষিণ বিধানসভা এলাকায় দাপিয়ে বেড়িয়েছে । বিজেপি কর্মীদের বাড়ি টার্গেট করে হামলা চালানো হয়েছে। ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মুখে কাপড় বেঁধে মাঝরাতে বিজেপির এজেন্টের বা়ড়িতে চড়াও হয়েছিল তারা। যাতে কোনও প্রমাণ না থাকে সেকারণে সিসিটিভিতেও ভাঙচুর চালায় তারা।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। আতঙ্কে তাঁরা ভোট দিতে যেতে চাইছেন না। বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন যাতে তাঁরা ভোট দিতে যেতে না পারেন সেকারণে আগের দিন রাতে এই সন্ত্রাস চালানো হয়েছে। এদিকে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাণাঘাট দক্ষিণ লোকসভা কেন্দ্রে। তার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী মুকুটমণী অধিকারী। আগে তিনি বিজেপিতে ছিলেন। সেখান থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনে শাসক দলের টিকিটে প্রার্থী হলেও জিততে পারেননি। তারপরে আবার বিধানসভা কেন্দ্রের টিকিট পেয়েছেন তিনি। যদিও তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন যে বিজেপির লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। তারাই এলাকায় অশান্তি ছড়ানো চেষ্টা করছে গতকাল রাত থেকে।












Click it and Unblock the Notifications