Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় আরও এক 'সন্দেশখালি'র খোঁজ! তৃণমূল কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলাদের

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনা সামনে আসার পর থেকে বাংলার বিভিন্ন জায়গায় সন্দেশখালির মতো ছোট-বড় ঘটনা প্রকাশ্যে এসেছে বলে দাবি বিরোধীদের। সব জায়গাতেই অভিযুক্ত শাসক তৃণমূল এবং তাদের পদাধিকারীরা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু হাজরাদের বিরুদ্ধে জমি দখল ছাড়াও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল। সব অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে ক্যানিং, ডায়মন্ডহারবারেও। তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনা সামনে এসেছে তা নদিয়ার শান্তিপুরের। সেখানে মহিলাদের একাংশ তৃণমূল কর্মী বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন।

sandeshkhali santipur

রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগের পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এই ধরনের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

শান্তিপুর থানা এলাকার বাগাচাপুর গ্রাম পঞ্চায়েতের করমচাপুরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, প্রদীপ সরকার নামে এক ব্যক্তি এলাকার অনেক মহিলার শ্লীলতাহানি করেছেন। অভিযোগ প্রদীপ সরকার নামে ওই ব্যক্তি রাতে ঘরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করে। বিজেপির আরও অভিযোগ, দিন কয়েক আগে এক মহিলার শ্লীলতাহানির সময় পরিবারের সদস্যরা এসে পড়লে ওই ব্যক্তি পালিয়ে যায়।

স্থানীয় গ্রামবাসীরা থানায় লিখিভাবে অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা তো নেয়ইনি। উপরন্তু ওই ব্যক্তিকে গ্রামে ঘুরতেও দেখা গিয়েছে। রানাঘাটের বিজেপি প্রার্থীর অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা না হয়, তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে।

জগন্নাথ সরকারের অভিযোগ শান্তিপুর থানার আইসির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভাল সম্পর্ক রয়েছে, সেই কারণে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এর মধ্যে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি হারার ভয়ে বিজেপি তথা জগন্নাথ সরকার এলাকা ফাঁকা করতে চাইছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+