সবুজ সাথীর সাইকেল চুরির অভিযোগ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার হাঁসখালি
সবুজ সাথীর সাইকেল চুরির অভিযোগ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার হাঁসখালি
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার বেশ কিছু বছর আগেই সবুজ সাথী(Sabuj Sathi) প্রকল্প চালু করে রাজ্য সরকার। ইতিমধ্যে জনমানসে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে এই প্রকল্প। এবার সেই সবুজ সাথীর সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার(nadia) হাঁসখালির কৈখালিতে বেঁধে গেল ধুন্ধুমার।তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)-র সংঘর্ষে আহত কমপক্ষে ৫ জন।

এদিকে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে গুলি চলে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় নতুন উত্তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষের জেরে গুরুতর আহত হন এক বিজেপি কর্মী ও তাঁর ছেলে। ইতিমধ্যেই তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতার অ্যাপোলো ও এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শাসক শিবিরের অভিযোগ, শনিবার বেনালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন সবুজ সাথীর সাইকেল বিক্রি করছিলেন। ওই সাইকেলটি চুরি করে বেআইনি ভাবে বিক্রি করা হচ্ছিল বলেই সুর চড়িয়েছে তৃণমূল।
এদিকে সংঘর্ষের জেরে বিজেপি-র পাশাপাশি তৃণমূলের বুথ সভানেত্রী শীলা বিশ্বাস ও তাঁর ছেলে শুভম বিশ্বাস গুরুতরভাবে আহত হয়েছেন। তারা দুজনেই শক্তিনগর হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূলের অভিযোগ, সাইকেল বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে যান বিজেপি কর্মীরা। বাধা দিলে তখনই শীলা ও তাঁর ছেলের উপর গুলি চালায় গেরুয়া সমর্থকেরা।
যদিও পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এর নেপথ্যে এক দলবদলু নেতা রয়েছে বলে দাবি তাদের। এমনকী বিধানসভা ভোটে ওই এলাকায় ভাল ফল করায়, বিজেপি কর্মীদের নাকি হুমকি দেওয়া হচ্ছিল শাসকদলের তরফে। শনিবারই তৃণমূলের স্থানীয় নেত্রীর স্বামী তাঁর দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। গোটা এলাকা জুড়েই রয়েছে আতঙ্কের বাতাবরণ।












Click it and Unblock the Notifications