ফের বিধায়ক জাকির হোসেনের অফিসে আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে তল্লাশি

পতাকা বিড়ির একাধিক অফিসে আয়কর হানা

রাজ্যে ফের আয়কর হানা। আবারও তৃণমূল বিধায়ক জাকির হোসেনের একাধিক দফতরে তল্লাশি শুরু করেছে আয়কর দফতরের আধিকারীকরা। পটাকা বিড়ির কারখানা রয়েছে বিধায়ক জাকির হোসেনের। মুর্শিদাবাদের সুতিতে এবং কলকাতায় পার্কস্ট্রিটের দফতরে চলছে তল্লাশি। এর আগে বিধায়কের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।

কেন্দ্রীয় বািহনী নিয়ে চলছে তল্লাশি

ফের মুর্শিদাবাদে আয়কর বিভাগের হানা মুর্শিদাবাদে। বুধবার সকাল সকাল সুতির অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা অফিসে আসেন তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে তারপরেই শুরু হয় আয়কর দপ্তরের তল্লাশি অভিযান।

বেশ কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দপ্তর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়। এবার অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিলো ইনকাম ট্যাক্স দপ্তর। সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স দপ্তরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

এর আগে তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর। বিধায়ক দাবি করেছিলেন শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সেই টাকা রেখেছিলেন তিনি। তারপরে আবারও আয়কর হানায় নতুন জল্পনা তৈরি হয়েছে। বিড়ি কারখানার শ্রমিকদের ভেতরে রেখেই তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+