মুর্শিদাবাদে ভোট শেষে অশান্তি! তৃণমূলের বাধায় ভোট কেন্দ্র থেকে বেরিয়েও ফিরতে হল প্রিসাইডিং অফিসারকে
শান্তিতে ভোট শেষ হওয়ার পরেও শান্তি নেই মুর্শিদাবাদে। ভোট লুটের অভিযোগ করে সরব হয় তৃণমূল। তৃণমূলের বাধায় বুথ থেকে ইভিএম নিয়ে বেরিয়েও ফিরে আসতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ভোট কেন্দ্র থেকে বাস রাস্তা বেশ কিছু দূরে। সেই রাস্তা টুকু হেঁটেই যেতে হয়। ভোট কেন্দ্রে আসার মতো ভোট হয়ে যাওয়ার পরেও মুর্শিদাবাদের পালপাড়া অঞ্চলের ২০৮ ও ২০৯ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার হেঁটেই রওনা দেন। কিন্তু তৃণমূল বিক্ষোভ শুরু করে। কেন ভোট কেন্দ্র থেকে চগাড়ি করে ইভিএম নিয়ে যাওয়া হবে না, সেই প্রশ্ন করেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

তৃণমূলের পতাকা নিয়ে শুরু হয়ে যায় বিক্ষোভ। ফলে বুথ থেকে ইভিএম নিয়ে বেরিয়েও বুথে ফিরে যেতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার। তিনি জানান বড় রাস্তায় বাস রাখা রয়েছে। সেটুকু হেঁটেই এসেছিলেন । দূরত্ব চারশো থেকে পাঁচশো মিটার হবে বলে জানান তিনি।
কিন্তু স্থানীয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের দাবি দূরত্ব প্রায় দেড় কিমি। এই দূরত্বের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ইভিএম লুট করতে পারে বলে অভিযোগ করেন তাঁরা। বিক্ষোভ দেখানোর সময় কেন্দ্রীয় বাহিনী গুলি করে মারার হুমকি দেয় বলে অভিযোগ করেন তাঁরা। তৃণমূল নেতা-কর্মীদের দাবি প্রিসাইডিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির দালাল।
পরে অবশ্য বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়। সেখানে যায় আরও কেন্দ্রীয় বাহিনী। ভোট কর্মীদের সেখান থেকে নিরাপদে বের করে আনা হয়।
এদিন ভোট চলাকালীন বারে বারে ছোটখাটো ঘটনায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্র। কোনও সময় সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম বুথে গিয়ে ভুয়ো এজেন্টকে ধরেন। কোথাও কোথাও তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে .তর্কেও জ়়ড়িয়ে পড়েন।












Click it and Unblock the Notifications