উপপ্রধান হয়েই দলবদল! উন্নয়নের-তৃণমূলে যোগদান জয়ী কংগ্রেস প্রার্থীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে হাতিয়ার করে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী হ‌ওয়া কংগ্রেস সদস্য তথা মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেবনগর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সামসের আলি।

রবিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সামসের আলি ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Upa Pradhan

উল্লেখ্য বেশ কিছু দিন আগেই ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্ৰাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়। প্রধান হন তৃণমূল কংগ্রেসের রেকসোনা বিবি ও উপপ্রধান জাতীয় কংগ্রেসের সামসের আলি।

ঠিক তার‌পরেই কয়েকদিনের মাথায় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উপপ্রধান সামসের আলি। যা নিয়ে রীতিমতো শোরগোল সৃষ্টি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ওই নেতা জানিয়েছেন, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি।

এদিকে পঞ্চায়েত বোর্ড গঠনের পরে এই দলবদল মুর্শিদাবাদে সীমাবন্ধ নেই। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জায়গায় তা হয়েছে এবং হচ্ছে। এর অধিকাংশই বিরোধী শিবির তেকে তৃণমূলে যোগদান। বিরোধীদের অভিযোগ মনোনয়ন পর্ব কিংবা ভোট পর্বের মতোই তৃণমূল জয়ী প্রার্থীদের ভয় দেখাচ্ছে এবং তাঁদের দলবদল করাচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+