৭৫তম স্বাধীনতা দিবসে বাংলার অবমানকার উক্তি! প্রতি আক্রমণে মমতাকে ডেলো পাহাড়ের বৈঠক স্মরণ করালেন অধীর
রবিবার বেহালয় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সিবিআই (CBI) -এর হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন কেন এই গ্রেফতার। পাশাপাশি তিনি প্রদে
রবিবার বেহালয় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সিবিআই (CBI) -এর হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন কেন এই গ্রেফতার। পাশাপাশি তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নাম না করে খুন থেকে শুরু করে গরু পাচারে অধীর চৌধুরীও যুক্ত বলে অভিযোগ করেন। তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

মমতার মন্তব্যকে কটাক্ষ
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছে ১২ অগাস্ট। এব্যাপারে গত দুদিন কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী। এদিন তিনি প্রশ্ন তোলেন কেন গ্রেফতার অনুব্রত মণ্ডলকে। এব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ৭৫তম স্বাধীনতা দিবসে এটা মনে হচ্ছে বাংলার অবমানকার উক্তি, কেষ্ট কী দোষ করল? কেষ্ট কষ্ট করো, আর বেশি দূর এগিও না। তিনি বলেন, কেষ্ট বা পার্থ একা লুঠ করেনি। কেষ্ট যে দিদির ঢোল ফাটিয়ে দিতে পারে, তাই দিদিকে কেষ্ট হয়ে বলতে হচ্ছে, কটাক্ষে বলেছেন অধীর চৌধুরী।

ডেলো পাহাড়ে বৈঠক করেছিলেন মমতা
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে ডেলো পাহাড়ে সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করতে। যত চুরি সব কিছু দিদির বাড়ি থেকে করা হয়েছে। দিদি আজকে চোরদের রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন দিদি। চোরের মা-এর বড় গলা আজকে সবাই শুনতে পাচ্ছে বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।

চোর ভরো আন্দোলন
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ওরা ববি, অরূপ, অভিষেককে ধরার পরিকল্পনা করেছে। এব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব কর্মীদের নিয়ে তিনি জেলে ভরো আন্দোলন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, তৃণমূল এই আন্দোলনকে চোর ভরো আন্দোলন করে দিক। দিদির দলের লোকদের চোর ভরো আন্দোলন। কটাক্ষ করতে দিয়ে তিনি বলেছেন, দিদি যখন নাম উল্লেখ করেছেন তারাও সতীর্থ। তাই এখন সিবিআই-ইডি বলার আগে দিদি নাম বলে দিচ্ছেন। তৃণমূলের অন্য চোররা দিদির থেকে সাবধান, কারণ দিদি রক্ষা করবেন নিজেকে ও নিজের পরিবারকে।

ভিক্টোরিয়ার সামনের ঘোড়া হাসবে
মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে আক্রমণের পাশাপাশি বাম-কংগ্রেসকে আক্রমণ করেন। আর কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অধীর চৌধুরীর পদবি উল্লেখ করে বলেছেন, এখন যদি ফাইল খুলি? কী কূজন বাবু? মিস্টার চৌধুরী? কত টাকা কত খুন কত গরু কত কয়লা। গায়ে কত ময়লা।বাম-কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কেন সিবিআই হয় না সেই প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধীর চৌধুরী বলেন, দিদির এই সব কথায় ভিক্টোরিয়ার সামনের ঘোড়াগুলো হাসবে। দিদি আজকে গদ্দারি করে ধনকর কে জয়ী করেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে। বিহারে মহাগোট বন্ধন হলেও তার সম্পর্কে কিছু বলেননি।












Click it and Unblock the Notifications