সমস্ত তথ্য প্রমাণ বিবিসি ফাঁস করে দিয়েছে! আয়কর হানা প্রসঙ্গে বিস্ফোরক অধীর
হঠাত কেন বিবিসির দফতরে আয়কর দফতরের তল্লাশি তা স্পষ্ট নয়। তবে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকেই তীব্র তোপ দেগেছে বিরোধীরা।
মুম্বই সহ বিবিসির একাধিক দফতরে হানা আয়কর দফতরের। গত কয়েকমাস আগেই গুজরাত দাঙ্গায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, ওই তথ্যচিত্রের আঁচ গিয়ে পড়েছে বিদেশেও।
এমনকি এই সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টেও। আর এর মধ্যেই বিবিসির একাধিক দফতরে আয়কর হানা। মোদীকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের জেরেই এই আয়কর হানা বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিজেপি কিংবা সরকারের তরফে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।

তথ্য প্রমাণ বিবিসি প্রকাশ করেছে বলে দাবি অধীরের
বিবিসির দফতরে আয়কর হানা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একযোগে এই বিষয়ে কেন্দ্রকে একহাত নিয়েছে বিরোধীরা। এমনকি এই তল্লাশি সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর দাবি, বিবিসি মোদীর বিরুদ্ধে বেশ কিছু খবর পরিবেশন করেছে। আর তাতে গোদরা কাণ্ডে নরেন্দ্র মোদীর যে যোগদান ছিল এবং কে যুক্ত ছিল তার সমস্ত তথ্য প্রমাণ বিবিসি প্রকাশ করেছে বলে দাবি অধীর চৌধুরীর। আর তাই বিবিসি এবং ভারতবর্ষে যে অফিস তার ওপরে হামলা শুরু হয়েছে বলে মনে করছেন মুর্শিদাবাদের রবিনহুড।

বিরোধিতা সহ্য করতে পারেন না নরেন্দ্র মোদী
আজ মঙ্গলবার সে জেলায় সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরী। আর সেখানেই একাধিক ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করেন তিনি। আর তা বলতে গিয়েই অধীর বলেন, বিরোধিতা সহ্য করতে পারেন না নরেন্দ্র মোদী সরকার। আর তাই মুখ বন্ধ করতে হবে। আর তাই মোদীর বিরুদ্ধে যদি কোথাও আওয়াজ ওঠে তাহলে সেটাকে তৎক্ষণাৎ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয় বলেও কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির।

কড়া সমালোচনা করেছে তৃণমূলও
শুধু কংগ্রেসই নয়, বিবিসির দফতরে আয়কর হামলা নিয়ে মুখ খুলছে তৃণমূল। একেবারে কড়া ভাষায় এহেন ঘটনার নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, এই ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এই বিষয়ে একজোট হওয়ার ডাক তাঁর।
বলে রাখা প্রয়োজন, ভারতে বিবিসির একাদিক দফতরে আয়কর হানা শুরু হয়েছে। সূত্রের খবর মুম্বই এবং দিল্লিতে বিবিসির দফতরে তল্লাশি চালাচ্ছেন আয়ক দফতরের আধিকারীকরা। দফতরে কোনও কর্মীকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দফতরের কম্পিউটারগুলি পরীক্ষা করে দেখছেন আধিকারীকরা।












Click it and Unblock the Notifications