খোকাবাবু প্রোটোকল জানেন না! অভিষেকের সংসদীয় জ্ঞান নিয়ে প্রশ্ন অধীর চৌধুরীর
যত ইডি-সিবিআই ডাকা হবে তত আন্দোলনের তীব্রতা বাড়বে। একজন দলের এত বড় নেতা, তা দিদির খোকাবাবু বিষয় সম্পর্কে অবহিত থাকা উচিত, সেটা হল এটাই পশ্চিমবঙ্গে বঞ্চনা নিয়ে বহুবার কথা বলেছেন। পশ্চিমবঙ্গে বঞ্চনার কথা তারা কতটা জানেন, কত টাকা পায়, কেন দেওয়া হবে, এইসব কথা কি জানানো হয়েছে?
অধীর চৌধুরী বলেন, যিনি এত বড় বড় ভাষণ দিচ্ছেন তাঁকে জিজ্ঞেস করি পার্লামেন্টে কতদিন গিয়ে পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন? তিনি নিজে কখনও দিল্লি গিয়ে পশ্চিমবঙ্গের বঞ্চনার গিয়ে কথা বলেননি। খোকাবাবুর নিজের ব্যর্থতা অদক্ষতা আগে বলা উচিত এবং স্বীকার করা উচিত তারপর তাঁর দিকে আঙ্গুল তোলা উচিত, বলেন তিনি।

পশ্চিবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, শুধু তো দিল্লির বঞ্চনা নয়, পশ্চিমবঙ্গের মানুষের বঞ্চনা নিয়ে কথা বলতে চান। তার জন্য মুর্শিদাবাদ জেলার পুরনো সাংসদ হিসেবে এই জেলা দিশা কমিটির চেয়ারম্যান তিনি। একটি জেলায় কেন্দ্রে কত টাকা বরাদ্দ হচ্ছে তা ঠিক ভাবে খরচ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব দিশা কমিটির।
কিন্তু বারো বছর ধরে দিশা কমিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও আজ পর্যন্ত দিশা কমিটির কোন মিটিং ডাকা হয়নি। সচিব বা জেলাশাসককে মিটিং ডাকতে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি আগেও বলেছেন আর আজও বলছেন তিনি একবার ডাকুন, তারপরে তাঁদেরকে বলুন। বাংলার হয়ে লড়াই করতে তাঁরা জানেন। তবে জানেন না কত টাকা রাজ্য পায়। তা বলাও হয়নি কখনও।
বাংলার মুখ্যমন্ত্রী কাছে আগেও তিনি আগেও দাবি করেছিলেন আর আজও বলছেন বাংলার বঞ্চনা নিয়ে তিনি বলতে চান। তবে তার জন্য সবাইকে ডাকতে হবে। অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে নিশানা করেন। তিনি বলেন, নিজে চোর তা কী করে তিনি ডাকবেন!

তাঁর সঙ্গে কেন সিআরপিএফ, এটা খুবই ভাল করেই রাজ্য সরকারের জানার কথা। অধীর চৌধুরী বলেন, তাঁর স্ট্যাটাস অনুযায়ী বিরোধীদলের দায়িত্বে। সংসদের প্রোটোকল অনুযায়ী তিনি এই নিরাপত্তা পেয়ে থাকেন, বলেছেন অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেন, খোকাবাবু প্রোটোকল জানেন না, তাই এইসব কথা বলছেন।
বিজেপির সঙ্গে জোট করলাম না তৃণমূলের সঙ্গে জোট করলাম, এই প্রশ্ন তিনি তাদেরকেই করতে চান। অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গ সরকার তাঁকে দুজন কনস্টেবল দিয়েছে। দিল্লির সরকার চার থেকে পাঁচজন পুলিশ দিয়েছে। দিল্লির সরকারের পুলিশ দেওয়া মানে জোট হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে পুলিশ দেওয়া মানেই তৃণমূলের সঙ্গে জোট হবে, কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications