গলায় সিপিএমের উত্তরীয়, মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের পাশে অধীর চৌধুরী

পাশাপাশি আসন থেকে দুজনে লড়াই করছেন। সাত দিনের ব্যবধানে দুই কেন্দ্রে ভোট। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর পাশে 'কমরেড' হিসেবে থাকলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

কথা দিয়েছিলেন মহম্মদ সেলিমের মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি উপস্থিত থাকবেন। সেইমতো আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী পাশাপাশি হেঁটে সরকারি ভবনে পৌঁছলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় অধীর চৌধুরীর গলাতেও দেখা গেল।

Adhir Chowdhury and Mohammad Salim

কংগ্রেস ও সিপিএম রাজনৈতিক সমীকরণের দুই কাণ্ডারী হলেন মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী। এবার বাংলায় কোনও জোট হয়নি তথাকথিত দুই দলের। কিন্তু আসন সমঝোতা হয়েছে বলে দাবি করছে দুই দল। অনেক বেশি আঁটঘাট বেঁধে মহম্মদ সেলিম, অধীর চৌধুরীরা ভোটে পা ফেলছেন। আসন সমঝোতা গুরুত্বপূর্ণ বিষয়।

সেই বার্তা দিতেই কি মহম্মদ সেলিমের পাশে দেখা গেল অধীর চৌধুরীকে? ৭ মে মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন মহম্মদ সেলিম। পাশে থেকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিলেন অধীর চৌধুরী? না হলে গলায় সিপিএম প্রার্থীর উত্তরীয় কেন পরে থাকলেন?

মহম্মদ সেলিম কাস্তে হাতুরি তারা সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় গলায় দিয়েছিলেন। অধীর চৌধুরীর গলাতেও সেই একই উত্তরীয় দেখা যায়। তাই নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। এই প্রথম বাংলার দুই রাজনৈতিক দলের নেতৃত্বকে এতটা কাছাকাছি দেখা গেল৷ মনে করছে ওয়াকিবহাল মহল।

এরপর অধীর চৌধুরীও মনোনয়নপত্র জমা দেবেন। সেখানে মহম্মদ সেলিম উপস্থিত থাকবেন। এই কথা জানা গিয়েছে। সেদিন কি মহম্মদ সেলিম হাত প্রতীকের উত্তরীয় নেবেন? প্রশ্ন উঠছে এখন থেকেই৷

এদিন মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যান মহম্মদ সেলিম। অধীর চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা, মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+