প্রচারে বেরিয়ে ফের তৃণমূলের 'ম্যান মার্কিং'-এ অধীর চৌধুরী! জবাব দিল কংগ্রেসও
প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এদিন বহরমপুরের অধীনে নওদা বিধানসভা এলাকায় যখন তাঁর কর্মসূচিতে গিয়েছিলেন, সেই সময় তৃণমূলের তরফে সংগঠিত প্রতিবাদ করা হয়। চলে স্লোগান, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। সঙ্গে থাকা পুলিশ ও কেন্দ্রী বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
এদিন এলাকায় অধীর চৌধুরী পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা গোব্যাক স্লোগান দিতে শুরু করে। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় নিরাপত্তা কর্মীদের। অবরুদ্ধ হয়ে পড়েন অধীর চৌধুরী। তৃণমূল হতাশা থেকে এই কাজ করছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়।

এর আগে দুটি বিক্ষোভ
এর আগে গত শনিবার অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেদিনও অধীর চৌধুরীর গাড়ি আটকে গিয়েছিল। গাড়ি থেকে নেমে পড়েছিলেন অধীর। সেই সময় অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে তৃণমূল বহরমপুর জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। সেই সময় বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস।
এরপর ১৭ এপ্রিল রামনবমীর দিন আহতদের দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে গিয়েছিলেন। সেই সময় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা গো ব্যাক স্লোগান দেয়। মেজাজ হারিয়ে অধীর চৌধুরী বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা মাারেন বলে অভিযোগ। সেই সময়ও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
সকালে কী হয়েছিল
আর এদিন, শনিবার সকালে নওদা বিধানসভা এলাকার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই সময় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামানের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। সেই সময় পাল্টা স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। উত্তেজনা তৈরি হয়।
কংগ্রেসের প্রতিক্রিয়া
তবে এদিনের ঘটনা নিয়ে জবাব দিয়েছে কংগ্রেস। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। তিনি বলেছেন, অধীর চৌধুরীকে ভয় পায় তৃণমূল। শাসকদল হতাশা থেকে এই কাাজ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস নেতা বলেছেন, দু-চারটে লোককে টাকা দিয়ে এই কাজ করানো হয়েছে। তিনি দাবি করেছেন, বহরমপুরের মানুষের হৃদয়ে অধীর চৌধুরী। এবার তাঁর ব্যবধান আরও বাড়বে বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা।
তৃণমূলের প্রতিক্রিয়া
অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে, গত পাঁচ বছরে এলাকার মানুষ তাঁকে পাশে পায়নি। এখন ভোটের সময় নাটক করতে এসেছেন। সেই কারণেই যেখানেই যাচ্ছেন সেখানেই পরিস্থিতি অশান্ত হচ্ছে। তৃণমূলের নয়, সাধারণ মানুষের প্রতিবাদ বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications