অধীর চৌধুরী বিজেপির দালাল, বহরমপুরের রোড শোতে আক্রমণ অভিষেকের
অধীর চৌধুরীকে বহরমপুরের মাটিতে হারানোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের পক্ষে রোড শো করেন দলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর বক্তব্যের অনেকটা জুড়েই অধীর চৌধুরীকে আক্রমণ ছিল।
অধীর চৌধুরীকে অনেক দিন ধরেই নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অধীরকে আক্রমণ করেছেন মুর্শিদাবাদে গিয়ে। এবার সেই পথেই হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের মানুষের সঙ্গে বহু বছর ধরে মিথ্যাচার করে চলেছেন অধীর। এবার মানুষ সেই সব কিছুর হিসেব নেবে। এই কথা বলেন তিনি। অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত এই বহরমপুর। সেখানে এবার পরিবর্তন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এবার লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী জিতবেন না। চার নম্বরে থাকবেন কংগ্রেসের বিদায়ী সাংসদ৷ জোর গলায় এই দাবি করেন অভিষেক। গোটা দেশে তৃণমূলের লড়াই বিজেপির বিরুদ্ধে। কেবল এই কেন্দ্রে তৃণমূল অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করছে।
অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন অভিষেক। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত অধীর চৌধুরী বহরমপুরের জন্য কী করেছেন? বিজেপির সঙ্গে একাধিক সমঝোতার কথা বলেন অভিষেক। অডিও শোনান তিনি।
সারদা কর্তা সুদীপ্ত সেন অধীর চৌধুরীর নাম চিঠিতে লিখেছিলেন। বিজেপি সরকারের সঙ্গে অধীর চৌধুরীর সমঝোতা আছে। তাই কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অধীর চৌধুরীকে ডাকেনি। মারাত্মক এই কথাও অভিষেক দাবি করেছেন।
অধীর চৌধুরী নিজের আসন বাঁচাতে চাইছেন। তাই বামেদের সঙ্গে জোট করেছেন। দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রাজ্যে বসে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আক্রমণাত্মক কথা বলছেন। অভিযোগ অভিষেকের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications