আপ ও বিজেপির মধ্যে ফারাক সামান্য! মমতার বাড়িতে কেজরিওয়ার যাওয়াকে তীব্র কটাক্ষ অধীরের

কে কোথায় গেল, কে কোথায় এল তার তোয়াক্কা কংগ্রেস করে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আসা প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তিনি বলেন, আপ ও বিজেপির মধ্যে ফারাক খুবই সামান্য। মোদী বলেন তিনি রামের ভক্ত। কেজরিওয়াল বলেন তিনি হনুমানের ভক্ত।

প্রদেশ কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেছেন, বহু পুরনো চেনা জানা দিল্লির মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছেন, ভাই বোনের সম্পর্ক। আবার সেই ভাই যখন এখানে এসে ভোট চাইবে তখন ডান্ডা পড়বে। তখনও ভাইয়ের পিছনে ডান্ডা মারবে।

adhir choudhury

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে অধীর চৌধুরী বলেন, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে গিলে খেয়েছে দালালরা। প্রত্যেকটি রোগী কল্যাণ সমিতির মাথায় তৃণমূলের নেতারা। দিদি পরিকল্পনা করে জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি তৈরি করে তার মাথায় তৃণমূলের নেতাদের দিয়ে করে খাওয়ার জায়গা করে দিয়েছেন। সেখানে কুকুরের পাশাপাশি মানুষের অপারেশন করা হচ্ছে।

তিনি বলেন, যদি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো থাকত তাহলে, ব্যাঙের ছাতার মতো গ্রামে গ্রামে নার্সিংহোম গজিয়ে উঠত না। পাশাপাশি অধীর চৌধুরী বলেছেন, বেসরকারি হাসতাপালের ওপরে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। যে কারণে রাজ্যের সব হাসপাতালই তৃণমূল কর্মীদের রোজগারের জায়গা হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

adhir choudhury

তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আজকে ঝামেলা চলছে কে টিকিট পাবে তা নিয়ে। পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে ৫ বছরের কামাই বন্ধ হয়ে যাবে। সেই টিকিটের জন্যই জায়গায় জায়গায় তৃণমূলের লড়াই হচ্ছে, বলেছেন তিনি।

তিনি বলেন, সকালে মানুষে মন্দিরে পুজো দিতে কিংবা নমাজ পড়তে যায়। আর বাংলা সংবাদ মাধ্যমে সকালেই শুরু হয়ে যায়, বাংলাযর কোথায় চুরি হল, আর কোথায় বাটপারি হল। আর বাংলার কোথায় বোমাবাজি শুরু হলো। এটা নবজোয়ার নয়, এটা তৃণমূলের বাংলা থেকে চলে যাওয়ার পালা, কটাক্ষে বলেছেন অধীর চৌধুরী।

adhir choudhury

তিনি বলেছেন, আগামী দিনে বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে তুলে দেবেন রাজ্যের জনগণ। অধীর চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্রমশ মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে তাদের দেখা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, দিলীপ ঘোষের আমলে বিজেপি অনেক বেশি ভিজিবল ছিল। তারা চাইছেন, বিজেপি যাতে বাংলা থেকে তাড়াতাড়ি উঠে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+