কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিজেপির যোগ! সাগরদিঘির সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূল বিরোধী জোটের রাবণের মতো ১০ মাথা। সাগরদিঘির সভা থেকে এমনটাই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একমাসের মধ্যেই তিনি ফের সাগরদিঘিতে আসবেন বলে জানিয়েছেন।
সাগরদিঘির উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে কংগ্রেস ও বামেদের যোগাযোগের অভিযোগ করলেন। তিনি সেখানে আসা সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের কাছে সাগরদিঘির তৃণমূল প্রার্থীকে ১ লক্ষের বেশি ভোটে জেতানোর আহ্বান জানিয়েছেন।

কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপির যোগ
কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিজেপির যোগ দেখতে চান বুক ঠুকে তিনি বলে যাচ্ছেন, তিনি যা তথ্য আজকে পেশ করবেন তাতে যদি বুকের পাটা থাকে তাহলে মানহানির মামলা হবে। গণতন্ত্রের জনতার শেষ কথা জনতা জনার্দন শেষ কথা। এরপরেই তিনি সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি ছবি প্রকাশ করেন। তারপরেই তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস-রাম-বাম চোরে চোরে মাসতুতো ভাই। তিনি এরপরেই সভায় বলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি অডিও ক্লিপ শোনান। সেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, সনাতন হিন্দু বুথগুলোতে বিজেপি যাতে জেতে, সেই চেষ্টা তিনি করবেন। আর সংখ্যালঘু বুথ গুলোতে যাতে জোড়া ফুল না ফোটে তার ব্যবস্থাও তিনি করবেন।

কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে ভোট
কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বলেন অভিষেক। আর কংগ্রেসকে ভোট দেওয়া মানে এনআরসিকে সাপোর্ট করা, সাগরদিঘির মঞ্চ থেকে বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, দিন কয়েক আগে পতাকা বিড়ির মালিক মুস্তাক হোসেনের বাড়ি ও অফিসে আয়কর দফতর তল্লাশি চালায়। কিন্তু কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিড়ি ফ্যাক্টরি এবং স্কুল রয়েছে, সেখানে ইডি কিংবা আয়কর দফতর তল্লাশি চালায় না সেই প্রশ্ন করেন অভিষেক।

কেন ইডি অধীর-সুজনের বাড়িতে রেড করে না
কেন ইডি অধীর চৌধুরী এবং সুজন চক্রবর্তীর বাড়িতে রেড করে না কিংবা তাঁদেরকে ডাকে না তা নিয়ে প্রশ্ন করে অভিষেক। সারদা কাণ্ডে এই দুই নেতার নাম রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির আশ্বাস
আগামী দিনে সাগরদিঘিতে সুব্রত সাহার স্বপ্নের সাগরদিঘি তৈরির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ যাতে তৃণমূল প্রার্থী দেবাশিসের হাত ধরে হতে পারে সেই দায়িত্ব তিনি কাঁধে তুলে নিচ্ছেন বলে জানান অভিষেক। তিনি আরও বলেন, এখানে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। তিনি আশ্বাস দিয়ে বলেন মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি যাতে করা যায়, সেই বিষয়টি তিনি অগ্রাধিকার দিয়ে দেখবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন. এখন বিড়ি শ্রমিকদের মজুরি ১৭৮ টাকা। সেটা বাড়িয়ে যাতে ২৩০-২৪০ টাকা করা যায়, তা তিনি দেখবেন বলেও জানানা।












Click it and Unblock the Notifications