মুর্শিদাবাদের এত বড় মীরজাফর নেই! সাগরদিঘির সভা থেকে নাম না করে অধীর চৌধুরীকে নিশানা অভিষেকের
মুর্শিদাবাদ নামের সঙ্গে মীরজাফর নাম জড়িয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কখনও শুভেন্দু অধিকারী মীরজাফর হয়ে ওঠেন। আর মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম না করে তাঁকে মীর জাফর
মুর্শিদাবাদের রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি তৃণমূলের দখলে। কিন্তু অধীর চৌধুরীকে তৃণমূলের অনুগত করা যায়নি। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাগরদিঘির প্রচারে গিয়ে বলেছিলেন, তার হাত ধরেই তৃণমূল মুর্শিদাবাদের রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। এব্যাপারে কোনও কথা না বললেন, এদিন সেই সাগরদিঘিতে দলের প্রচার মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদের বড় মীর জাফর বলে আক্রমণ করলেন।

যে কোনও এক রাজ্যে বিজেপি ক্ষমতা হারাবে
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তৃণমূল আজ শুধু বাংলার মাটিতেই সীমিত নয়। মেঘালয় ও ত্রিপুরাতেও রয়েছে। যে কোনও এর রাজ্যে বিজেপি ক্ষমতা থেকে দূরে সরবে এবং সেখানে তৃণমূলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূল বিরোধী জোট রাবনের মাথার মতো
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাবনের যেমন দশটা মাথা, তৃণমূল বিরোধী জোটে তিনটে মাথা। একটা বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এখানকার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আর অন্যদিকে অধীর চৌধুরী এবং সুজন চক্রবর্তীরা।
কাশ্মীরের আপেল বাগানে কাজ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছিলেন ৫ শ্রমিক। সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল, সেইসব হতভাগ্য পরিবারগুলিকে। সেখানে কোনও বিরোধী দলকে খুঁজে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সুখে- দুঃখে সবসময়ই তৃণমূলকে পাবেন। কিন্তু কোনও দুঃখের সময়ে বিরোধীদের পাবেন না।

অধীর চৌধুরীকে নিশানা
অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর নাম না করে সাগরদিঘির মঞ্চ থেকে মুর্শিদাবাদের মীরজাফর বলে কটাক্ষ করেন। তিনি বলেন, অধীর চৌধুরী সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে। বাংলার পুলিশে বিশ্বাস নেই। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে বাহিনী নিয়ে অধীর চৌধুরী ঘুরে বেড়াচ্ছেন, সেই মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ এনআরসি নিয়ে এসেছেন। সেই অমিত শাহ আজ অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছেন। আজকে এরকম মীরজাফর মুর্শিদাবাদের মাটি কোনওদিন জন্মায়নি। আগামী ৫০০ বছরের জন্মাবে না, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, অধীর চৌধুরী সুকান্ত মজুমদার বা অমিত শাহের বিরুদ্ধে কোন কথা বলেন না।

তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই
দলের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের অফিস বাড়িতে ইডির তল্লাশির উল্লেখ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আজ ইডি-সিবিআই-রাজ্যপালের অফিস-সহ আদালতকেও তাদের বিরুদ্ধে লাগানো হয়েছে। তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২০ বার সমন পাঠিয়েছে বলে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবকিছুকে তাদের বিরুদ্ধে লাগানো হয়েছে। তবে সবকিছুর বিরুদ্ধে লড়াই এবং জনতার সংগ্রাম চলবে মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications