পঞ্চায়েতে কানে শুনে নয়, উন্নয়ন দেখে ভোট দিন! 'নব জোয়ার' কর্মসূচিতে ফের বিজেপি-কংগ্রেসকে নিশানা অভিষেকের
দিল্লির কাছে আমরা মাথা-নত করব না। আমাদের যতই ধমকানো হোক চমকানো হোক মেরুদণ্ড সোজা থাকবে। রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া কিষানমান্ডিতে তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে একযোগে তিনি বিজেপি ও অধীর চৌধুরীকে আক্রমণ করেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কংগ্রেস মানুষের হয়ে রাস্তায় নামেনি। উজার করে দিয়েছে কংগ্রেসকে। গত চারবছরে কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেননি অধীর চৌধুরী। রাস্তা থেকে আবাস যোজনা টাকা বন্ধ থাকলেও অধীর চৌধুরী কেন্দ্রীয় সরকারকে বললেননি, অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ইডি দিয়ে ধমকে চমকে আটকে রাখতে পারেনি। বাংলায় পরাজিত হয়েছিল বলে পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল। একমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে জব্দ বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের মেরুদণ্ড সোজা, গলা কেটে দিলেও জয় হিন্দ, জয় বাংলা বলব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা আটকে রেখেছে। একমাত্র বাংলার টাকা আটকে। তিনি বলেন, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে গতবছরের ডিসেম্বরে প্রকৃত প্রাপকদের নাম পাঠানোর পরেই প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে।

তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদ জেলায় ৭৮হাজার পরিবারের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। অভিষেক বলেন, ২০১৯ সালে তৃণমূলকে জেতানো হয়েছিল, কোন কোন বিষয়ে তৃণমূলকে জিতানো হয়েছিল প্রশ্ন করেন তিনি। তারপরেই উত্তর দেন, NRC যাতে না হয়, ঘরে ঘরে উন্নয়ন, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে তার জন্য।
অভিষেক বলেন, ২০২১-এ মুর্শিদাবাদে ২০ টা আসনে তৃণমূল বিধায়ক জয়ী হয়েছিলেন দিদির উন্নয়নকে সামনে রেখে। তিনি বলেন, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজের অধিকারীকে সামনে রেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্র কাছে, মানুষ চাইলে টাকা আটকে রাখা যাবে না।

তিনি বলেন, বিজেপির বি টিম কংগ্রেস নেতাদের যোগ্য জবাব দেবেন মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে কিছু বলে না। আবার দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীরা অধীর চৌধুরীকে আক্রমণ করেন না।
তিনি বলেন, তৃণমূল দল অন্য ধাতুতে তৈরি। যতদিন আছেন মাথা নত করবেন না। যার ক্ষমতা আছে যা ইচ্ছা আছে প্রয়োগ করো। তিনি বলেন, মানুষ যদি চায় যাঁকে প্রধানমন্ত্রী করেছে তাঁকে মাটিতে নামাতেও পারে। কানে শুনে নয়, উন্নয়ন দেখে ভোট দেওয়ার আহ্বান তিনি করেছেন।
তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে আর পঞ্চায়েত নির্বাচন হবে। মানুষকে সংগঠিত করার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর। সেখানে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ বসবেন তিনি। অভিষেক বলেন, বিজেপি আর কংগ্রেসের যে আর্বজনা আছে তাদেরকে বিদায় করুন, রাখলে আলসার না হলে ক্যান্সার হবে।












Click it and Unblock the Notifications