তৃণমূলে পাহারাদার এখন অভিষেক! প্রধানকে ইস্তফার নির্দেশ, ব্লক সভাপতিদের হুঁশিয়ারি
পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। তৃণমূলে এবার পাহারাদার ভূমিকা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, কাজ না করলে, মানুষের পাশে না থাকলে কাউকে রেয়াত করা হবে না।
পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। তৃণমূলে এবার পাহারাদার ভূমিকা নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, কাজ না করলে, মানুষের পাশে না থাকলে কাউকে রেয়াত করা হবে না। পঞ্চায়েত প্রধান থেকে ব্লক সভাপতি সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

নদিয়ার রানাঘাট থেকে তিনি এদিন গর্জে ওঠেন দলের এক শ্রেণির নেতাদের বিরুদ্ধে। তিনি প্রশ্ন তোলেন, ২০০৮ সালে পরিবর্তনের যাত্রা যেখানকার পঞ্চায়েত থেকে শুরু হয়েছিল, সেখান থেকে কেন মানুষ সরে গেল? এই প্রশ্ন তিনি এদিনের সভা মঞ্চ থেকে তুলে দেন। অবশ্য জবাব দেন নিজেই।
তিনি বলেন, দলের কিছু নেতার কারণেই কোথাও কোথায় তৃণমূলের পাশ থেকে মানুষ সরে গিয়েছে। দলের টিকিট মানুষের ভোটে জিতেও মানুষের পাশে দাঁড়াননি। ফলে মানুষ তাঁদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সরে গিয়েছেন। যে সব পঞ্চায়েত প্রধান জনসংযোগ করছেন না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দু-বার ভাববে না দল।
এদিন মঞ্চ থেকেই তিনি তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে ইস্তফার নির্দেশ দেন। তিনি বলেন, পঞ্চায়েত প্রধান শেষ কবে এলাকায় গিয়েছিলেন? চার বছর গ্রামে যাননি পঞ্চায়েত প্রধান। মানুষের পাশে দাঁড়াননি। তাঁকে সোমবার সকালের মধ্যে ইস্তফা দেওয়ার কথা বলেন অভিষেক।
অভিষেক বলেন, পঞ্চায়েত প্রধানরা ঠিকঠাক কাজ না করতে পারলে, শুধু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। ব্লক সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে তিনি ব্লক সভাপতিকে সাবধান করে দেন। অভিষেক বলেন, প্রধান কে হবে তা মানুষ ঠিক করবে। আগামী নির্বাচনে হবে মানুষের পঞ্চায়েত।
এদিন রানাঘাটের মতুয়া গড়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছোড়েন, জেলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কি আপনারা খুশি? জেনে রাখুন, আগামী পঞ্চায়েতে নির্বাচনে হবে মানুষের পঞ্চায়েতে। নিজের জন্য তৃণমূল করলে তাদের দলে কোনও জায়গা নেই। মানুষ নির্বাচিত করবে পঞ্চায়েত প্রধান। মানুষের পাশে না থাকলে প্রধান থাকবেন না।
অভিষেক এদিন বলেন, ঠিকাদারদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। দলের সঙ্গে বেইমানি করলে ছেড়ে কথা বলা হবে না কাউকেই। দলের ভুল ত্রুটি থাকলে শুধরে নিন। পঞ্চায়েত ভোট যেদিনই হোক, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনাদের। নেতাদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কাছে যান। মানুষের সঙ্গে সময় কাটান। তাঁদের সমস্যার সমাধান করতে পাশে দাঁড়ান।
অভিষেক বলেন, আমি বিশ্বাস করি আমাদের ভুল ত্রুটি আছে। আমরা সেগুলো শুধরাচ্ছি। নিজের দলের প্রতি পরিশোধন বার্তা গিয়ে তিনি বলেন, ঠিকাদারই করলে তৃণমূলের দরজা বন্ধ। স্ত্রীয়ের নামে লাইসেন্স বের করবেন, ও সব চালাকি চলবে না। কাজ না করলে টিকিট পাওয়া যাবে না। কাজ করলে দল নিজে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁদে যোগ্য দেন জায়গা দেবে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications