Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি আরেকবার ক্ষমতাই এলেই দেশ হবে আফগানিস্তান! উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে, শান্তিপুরে বললেন অভিষেক

বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শান্তিপুরে (Santipur)ভোট তৃণমূলকে (Trinamool Congress) দেওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া। এদিন তৃণমূল প্রার্থী ব্রজ

বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শান্তিপুরে (Santipur)ভোট তৃণমূলকে (Trinamool Congress) দেওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া। এদিন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর ভোট প্রচারে শান্তিপুরে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ধর্মের নামে ভোট চাইছে বিজেপি

ধর্মের নামে ভোট চাইছে বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে অভিযোগ করেন ধর্মের নামে ভোট চাইঠে বিজেপি। এব্যাপারে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য উল্লেখ করেন। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাংলাদেশের ঘটনায় শান্তিপুরে বিজেপির ভোট দ্বিগুণ বাড়বে। তিনি প্রশ্ন করেন, ভোটের আগে ২৭ মার্চ বাংলাদেশে কে গিয়েছিল, কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে রেখে বলেছিল জয় বাংলা। নিজেই সেই উত্তর দেন অভিষেক। বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন তিনি।

বিজেপি আরেকবার ক্ষমতায় এলে দেশ হবে আফগানিস্তান

বিজেপি আরেকবার ক্ষমতায় এলে দেশ হবে আফগানিস্তান

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪-এ বিজেপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে, তাহলে সারা দেশ আফগানিস্তানে পরিণত হবে। লোকে ট্রেনের চাকা ধরে ঝুলবে। তিনি বলেন দিল্লি ও গুজরাত ভাবে সবাই চাকর।

বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন মমতা

বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, বিজেপির আচ্ছে দিনের সুফল পেয়েছেন কিনা। সঙ্গে তিনি বলেন, সমালোকরাও লক্ষ্মীর ভাণ্ডারের সুফল নিচ্ছেন। এরপরেই তিনি বিজেপি মিথ্যাবাদীর দল বলে আক্রমণ করেন। আগের দিনের মতোই তিনি বলেন, বিজেপি কোভিডের থেকেও বাজে ভাইরাস। তিনি বলেন, ভারতে বিজেপি ভাইরাসের একটাই ভ্যাকসিন, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাস মুক্ত নদিয়া এবং ভাইরাস মুক্ত ভারত গড়তে ৩০ অক্টোবর তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করবেন না। কংগ্রেস ও সিপিএম চৈত্র সেলের মতো দলকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শান্তিপুরে ৫০ হাজারের বেশি ভোটে জিতবে তৃণমূল

শান্তিপুরে ৫০ হাজারের বেশি ভোটে জিতবে তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল কংগ্রেস শান্তিপুরে ৫০ হাজারের বেশি ভোটে জিতবে। এমন কী এও বলেন, যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে সব থেকে বেশি ভোট তৃণমূল শান্তিপুরেই পাবে। তিনি বলেন, তৃণমূল কিংবা ব্রজ্র কিশোর গোস্বামীকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেওয়া। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, শান্তিপুরবাসী ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিন, আর ব্রজকিশোর জিতলে, শান্তিপুরের উন্নয়নের দায়িত্ব তিনি (অভিষেক) নিজের কাঁধে তুলে নেবেন বলে জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+