Child Death: ২৪ ঘণ্টায় ৯ নবজাতকের মৃত্যু, জঙ্গিপুর হাসপাতাল নিয়ে চড়ছে উত্তেজানার পারদ

জঙ্গিপুর হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। কীভাবে একটি হাসপাতালে একই দিনে ৯ শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সুপার সাফাই দিয়েছেন, বেশিরভাগ শিশুই আন্ডার ওয়েট ছিলেন। ৫০০ গ্রামের চেয়ে কম ওজন ছিল। সেকারণেই বাঁচানো যায়নি।

তার সঙ্গে দোসর হয়েছিল এসএনসিইউর বিকল দশা। গত দেড়মাস ধরে নাকি হাসপাতালেন এসএনসিইউ খারাপ রয়েছে। গত দেড়মাস ধরে নাকি সেই পরিষেবা তাঁরা দিতে পারছেন না। তাই গতকাল যখন অসুস্থ শিশুরা জন্মনেয় তখন তাঁদের রেফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ মে়ডিক্যাল কলেজ হাসপাতালে।

Newborn death

এদিকে দাবি করা হয়েছে রেফারের কারণেই শিশু গুলি ঠিকমতো চিকিৎসা পায়নি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় শিশুগুলি। যদিএ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা কোনও শিশুকে ফিরিয়ে দেয়নি। হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে।

তাহলে কীভাবে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হল হাসপাতালে তাই নিয়ে দায় ঠেলাঠেলি চলছে। গত ২৪ ঘন্টায় ৯টি সদ্যজাত শিশুর মৃত্যু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এস এন সি ইউ ওয়ার্ডের এই ঘটনায় ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি এস এন সি ইউ ওয়ার্ডে ১২৯টি বাচ্চার ব্যবস্থা থাকলেও প্রায় ৩০০ -র উপর সদ্যজাত শিশু ভর্তি রয়েছে। তারফলে সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। আর বেশিরভাগ শিশুই খুব খারাপ অবস্থায় রেফার হয়ে আসার কারনে এই মৃত্যু ঘটেছে। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এস এন সি ইউ ওয়ার্ডের সংস্কার হওয়ায় সমস্ত শিশুকে মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে। তার ফলে এই রোগী ভর্তির চাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+