১০ জন নেতা লাইন দিয়ে আছেন! কোন ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

বিজেপি নেতারা দলবদলের জন্য লাইন দিয়ে আছেন? একজন নয় সংখ্যাটা ১০ জন। এমনই ইঙ্গিতপূর্ণ কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে রোড শো করার পর বক্তব্য রাখেন তিনি৷

বাংলায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কথাও বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে দরজা খোলা হবে। বৈশাখের বিকেলে মুর্শিদাবাদের মাটি থেকে এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার মুর্শিদাবাদে সভা ও রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর আহ্বান করেন তিনি। প্রচুর সংখ্যক মানুষ এদিন রোড শোতে উপস্থিত ছিলেন। বিজেপির প্রতি শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

তাপস রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গিয়েছে। প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে। চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাণাঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন। রাণাঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করলেন মুকুটমণি। তাপস রায়ের বিজেপি যাওয়ার দুদিনের মধ্যে এই দলবদল হয়। এদিন অভিষেক বলেন, "আমি ৪৮ ঘণ্টার মধ্যে ওদের এক বিধায়ককে দলে নিয়েছি।"

এরপরেই চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। " এখনও ১০ জন লাইনে আছে৷ ঠিক সময়ে দরজা খুলব।" তাহলে ফের দলবদল হবে? পদ্ম শিবির থেকে জোড়া ফুলে দলবদল হবে? ভোটের আবহে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজেপি বাংলায় আগামী দিনে সরকার গঠনের ইচ্ছাপ্রকাশ করছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে বিজেপি সরকার গড়বে৷ দিন আর বেশি বাকি নেই৷ এই বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বার দিচ্ছেন। দরজা খোলার প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগে অনেক বার বলেছিলেন। মুর্শিদাবাদ থেকে ফের সেই বার্তা দিলেন।

অভিষেক এদিনও দাবি করেছেন, দরজা খুললে বিজেপি দলটা বাংলায় আর থাকবে না। বিজেপিকে বাংলা থেকে তিনি উঠিয়ে ছাড়বেন। বিজেপিকে বাংলা থেকে সরাতে মানুষের সহযোগিতা চাইলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+