Year Ender 2024: আইসিসির শীর্ষপদে জয়, কল্যাণ-ঊষাকে নিয়ে শুধুই বিতর্ক, ফিরে দেখা ক্রীড়া প্রশাসকদের কর্মকাণ্ড
২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। বছর শেষে হিসেবের পর্ব শুরু হয়ে গিয়েছে। সাফল্য ব্যর্থতা মিলিয়ে কাটে একটা বছর, সঙ্গে মিশে থাকে বিতর্ক। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রও এর ব্যতিক্রম নয়। খেলাধুলার জগত শুধুমাত্র ক্রীড়াবিদদের মধ্যে সীমাবদ্ধ নয়, একই সঙ্গে জড়িয়ে থাকেন ক্রীড়া প্রশাসকরাও। ২০২৪ সালে কেমন কাজ করলেন ভারতের ক্রীড়া প্রশাসকরা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক ক্রিকেটের কথায়। ভারতের ক্রিকেটের জনপ্রিয়তা যথেষ্ট ঊর্ধ্বমুখী এখানে ক্রিকেটারদের মতোই সম্মানিত হন বোর্ডের কর্তারা। চলতি বছরে বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন যা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলস্টোন। সবথেকে কম বয়সে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় ।

তবে গম্ভীর এখনও পর্যন্ত ভারতীয় দলকে সেভাবে সাফল্য দিতে পারেননি বিশেষ করে লাল বলে ক্রিকেটে ফলে গম্ভীরের নিয়োগ কতটা যুক্তিযুক্ত সেটা আগামী দিনেই প্রমাণিত হবে।
এবার আসা যাক ফুটবলের কথায়। চলতি বছর ভারতীয় ফুটবলে আন্তর্জাতিক ক্ষেত্রে পারফরম্যান্স হতাশা জনক। এমনকি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিয়েও বিতর্ক বছর কম হয়নি। বছর শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন প্রাক্তন ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ। ইগর স্টিমাচের পরিবর্তে স্থায়ী কোচও নিয়োগ করতে পারেননি।
ভারতীয় ফুটবলের রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছে একাধিক আইএসএল দল। রেফারিং নিয়ে ফেডারেশন কে চিঠি দিল তার কোন সুরাহা করতে পারেননি ফেডারেশন সভাপতি কল্যাণ। এমন কি ভিএআর কবে চালু হবে? সেটা নিয়েও কোন সদুত্তর এখনো পর্যন্ত দিতে পারেন নি। ফলে চলতি বছরে ফেডারেশন সভাপতি উল্লেখযোগ্য সাফল্য সেই অর্থে নেই।
অন্যদিকে আইওএ সভাপতি পিটি ঊষাকে নিয়ে বছর ভর বিতর্ক লেগে লাগল। প্যারিস অলিম্পিক্সে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় অ্যাথলিটরা। তার উপর সিঅও রঘুরাম আইয়ারকে নিয়োগ নিয়ে সভাপতির বিরুদ্ধে দুনীর্তির অভিযোগ তুলেছেন আইওএ-র কার্যকরী সদস্যরা। তবে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য বিড করেছে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications