Year Ender 2023: এশিয়ান গেমসে সোনা থেকে প্যারিস অলিম্পিকের টিকিট, ২০২৩ সালে ভারতীয় হকি দলের পারফরম্যান্স একনজর
ভারতীয় হকি একটা সময় ছিল বিশ্ব সেরা, অলিম্পিকে রেকর্ড সংখ্যক সোনা জয়ের নজিরও আছে ভারতের। কিন্তু মাঝের কয়েক দশকে ভারতীয় হকি তার কৌলিন্য অনেকটাই হারিয়েছিল। অলিম্পিকেও হতাশাজনক ফলাফল হচ্ছিল। আন্তর্জাতিক ইভেন্টেও সাফল্য আসছিল না। কিন্তু ২০২০ সাল থেকে আবার চাকা ঘুরতে শুরু করে। ২০২৩ সালটা কেমন গেল ভারতীয় হকির জন্য?
ব্যর্থতার ধারা কাটিয়ে আগেই ঘুড়ে দাঁড়িয়েছে ভারতীয় হকি দল। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে ভারত। দীর্ঘদিন পর আবার অলিম্পিক পোডিয়ামে স্থান করে নেয় ভারতীয় হকি দল। চলতি বছরেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন মনপ্রীত-হরমনপ্রীতরা। এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমস দুটি বড় টুর্নামেন্টেই সাফল্য পেয়েছে ভারতীয় পুরুষ দল।

রুদ্ধশ্বাস ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথমার্ধে ৩-১ ফলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। সেইসঙ্গে এশিয়ার হকিতে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ভারতীয় দল।
এশিয়ান চ্যাম্পিয়নশিপের সাফল্যের ধারা অব্যাহত থাকে এশিয়ান গেমসেও। গোটা প্রতিয়োগিতায় দাপুটে পারফৱম্যান্স করে ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫৮ গোল করে ভারত। আর ভারত গোল খেয়েছে মাত্র ৫টি। সেমিফাইনাসলে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। কঠিন ম্যাচেও ৫-৩ ফলে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে ভারত।
জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল। যা এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের চতুর্থ সোনা। সেইসঙ্গে সরাসরি প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়ে গেল টিম ইন্ডিয়া। চলতি এশিয়ান গেমসে সোনা জয়ের পাশাপাশি ভারতীয় হকি দল প্যারিস অলিম্পিকের টিকিটও কনফার্ম করে ফেলেছে।
যদিও বছরের শেষটা খুব একটা ভালো গেল না ভারতীয় দলের জন্য। পাঁচদেশীয় টুর্নামেন্টে ভারতীয় পুরুষ হকি দল স্পেন, জার্মানি, বেলজিয়ামের কাছে হারে। ফ্রান্সের বিরুদ্ধে একমাত্র জয় পায় হরমনপ্রীত ব্রিগেড। নতুন বছরের প্যারিস থেকে পদকের প্রত্যাশা রয়েছে ভারতীয় দলকে ঘিরে। টোকিওতে এসেছে ব্রোঞ্জ, প্যারিসে রঙ বদলাক পদকের।












Click it and Unblock the Notifications