ফিরে দেখা ২০২২: এই বছরের পাঁচ সর্বাধিক অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদদের দিকে নজর রাখুন
ফিরে দেখা ২০২২: এই বছরের পাঁচ সর্বাধিক অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদদের দিকে নজর রাখুন
এক নজরে দেখে নিন ২০২২ সালের পাঁচ সর্বাধিক অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদদের দিকে। এই পাঁচ জনের মধ্যে চার জনই যুক্ত টেনিস খেলার সঙ্গে।

নাওমি ওসাকা:
জাপানের এই টেনিস তারকার ২০২২ সাল বেশ ভালই কেটেছে। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনে শীর্ষ স্থান ধরে রেখেছেন ওসাকা। এশিয়ার প্রথম টেনিস খেলোয়াড় ওসাকা যিনি সিঙ্গলসে ১ নম্বর র্যাঙ্ক অর্জন করেন। ২০২২ সালে ৫১.১ মিলিয়ন ডলার উপার্জন করেছেন ওসাকা।

সেরেনা উইলিয়ামস:
নতুন করে এই কিংবদন্তি মহিলা টেনিস মহাতারকার পরিচয় দিতে লাগে না। সেরেনা উইলিয়ামস সর্বাধিক পাঁচ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। নিজের কেরিয়ারে প্রায় ৩১৯ সপ্তাহ মহিলাদের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিলেন সেরেনা। ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা এই বছর উপার্জন করেছেন ৪১.৩ মিলিয়ন ডলার।

এইলিন গু:
আমেরিকায় জন্মানো ফ্রিস্টাইল স্কিয়ার এইলিন গু এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। হাফপাইপ, স্লোপস্টাইল এবং বিগ এয়ার ইভেন্টে তিনি অংশ নিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সেই অনেক কিছু অর্জন করেছেন এইলিন। বিগ এয়ার এবং হাফপাইপে সোনা জিতেছেন তিনি। ২০২২ সালে ২০.১ মিলিয়ান উপার্জন করেন এইলিন।

এমা রাদুকানু:
ব্রিটেনে বসবাসকারী এমা রাদুকানু মহিলাদের সিঙ্গলসে মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিতে পেরেছেন। তিনি রয়েছেন দশ নম্বরে। ২০২১ সালে ইউএস ওপেন জেতেন তিনি। ১৮.৭ মিলিয়ন ডলার ২০২২ সালে তিনি উপার্জন করেন।

ইগা সুয়াটেক:
পোল্যান্ডের ইগা সুয়াটেক রয়েছেন এই তালিকায় পঞ্চম তালিকায়। ফরাসি ওপেন, ইউএস ওপেন জিতেছেন তিনি। ৬৫.৯ শতাংশ ম্যাচে তিনি জিতেছেন। ২০২২ সালে ১৪.৯ মিলিয়ন ডলার উপার্জন করেছেন এই টেনিস সুন্দরী।












Click it and Unblock the Notifications