Powerlifter Dead: জিম করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন পদকজয়ী ভারোত্তোলক

কয়েকদিন আগেই গুলিতে নিহত হয়েছিলেন হরিয়ানার জাতীয় স্তরে পদকজয়ী পাওয়ার লিফটার বংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার আরও এক ভারোত্তোলক। রাজস্থানের ভারোত্তোলক ১৭ বছরের ইয়াস্তিকা আচার্য্যের সঙ্গেও ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

রাজস্থানের বিকানের জেলার বাসিন্দা ইয়াস্তিকা আচার্য্য। বুধবার অন্য দিনের মতোই ইয়াস্তিকা জিম করছিলেন, কিন্তু ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা, যা ইয়াস্তিকা আচার্য্যের মৃত্যুর কারণ হল। জিম করার সময় । জিম সেশনের সময়ই ২৭০ কেজির রড তার ঘাড়ে পড়ে যায়। বিপুল পরিমাণ ভার সামলাতে না পেরে সামনের দিকে ঝুকে পড়েন ১৭ বছরের ইয়াস্তিকা। অত্যাধিক ওজনের ভার সামলাতে না পেরে তাঁর শরীরের হাড় একেবারে টুকরো টুকরো হয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Powerlifter

জুনিয়র ন্যাশনাল গেমসে সোনা জিতেছিলেন ইয়াস্তিকা। বড় হয়ে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল । তবে এক দুর্ঘটনা আর সবটা শেষ হয়ে গেল ইয়াস্তিকার। জানা গিয়েছে অন্য দিনের মতোই ট্রেনার তাকে জিমে ভারোত্তোলন করাচ্ছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছরের ইয়াস্তিকা আচার্য্যের ।যদিও পরিবারের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোনও রকম অভিযোগ দায়ের করা হয়নি।

ইয়াস্তিকা আচার্যের পরিবার এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেনি। বুধবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইয়াস্তিকা অল্প দিনের মধ্যেই বেশ কিছু সাফল্য অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজস্থানের ক্রীড়াজগতের মধ্যে শোকের ছায়া ফেলেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাওয়ার লিফটিংয়ের মতো ঝুঁকিপূর্ণ খেলার ক্ষেত্রে আরও সাবধানী হওয়া প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+