একদিনের ম্যাচে দ্বিতীয় ডবল সেঞ্চুরি (২৬৪) হেঁকে বিশ্বরেকর্ড রোহিত শর্মার

ভারত-শ্রীলঙ্কার চতুর্থ একদিনের ম্যাচে ক্রিজে আসার পর থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন রোহিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে বিপক্ষ দলের জন্য ত্রাস হয়ে উঠলেন রোহিত তা অনবদ্য। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ বলে ২৬৪ রান করলেন রোহিত। যদিও ইনিংসের শেষ বলে মহেলা জয়াবর্ধনের হাতে বল তুলে দিয়ে আউট হন রোহিত।
এর আগে গত বছরই বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ডবল সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন রোহিত। সেবার ব্যাটে সংগ্রহ করেছিলেন ২০৯ রান। কিন্তু এবার ইনিংস শেষ করলেন ২৬৪ রানে। ১৭২ বলের মধ্যে ৩৩টি চার ও ৯টি ছক্কা মেরেছেন রোহিত। ভারত ইনিংস শেষ করেছে ৪০৪/৫ রানে। ৪ রানের মাথায় রোহিতের ক্যাচ ফেলেছিলেন থিসারা পেরেরা।
এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট ৪ টি ডবল সেঞ্চুরির রেকর্ড হল। প্রথম ডবল সেঞ্চুরিটি করেছিলেন শচীন তেণ্ডুলকর। দ্বিতীয়টি বীরেন্দ্র সহবাগ। তৃতীয় ও চতুর্থ ডবল সেঞ্চুরির অধিকারি রোহিত শর্মা।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ডবল সেঞ্চুরি
২৬৪ - রোহিত শর্মা , শ্রীলঙ্কার বিরুদ্ধে, কলকাতা, ২০১৪
২১৯ - বীরেন্দ্র সহবাগ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ইন্দোর, ২০১১
২০৯ - রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বেঙ্গালুরু, ২০১৩
২০০ নট আউট - শচীন তেন্ডুলকর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, গোয়ালিয়র, ২০০০
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications